News Flash

  • Home
  • Uncategorized
  • গহপুরে ১৫ নম্বর জাতীয় সড়কে পথ দুৰ্ঘটনা, হত এক
Image

গহপুরে ১৫ নম্বর জাতীয় সড়কে পথ দুৰ্ঘটনা, হত এক

গহপুর (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : শোণিতপুর জেলার অন্তর্গত গহপুর বিধানসভা এলাকার রাঙলিয়ালে ১৫ নম্বর জাতীয় সড়কে সংঘটিত পথ দুৰ্ঘটনায় একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরও একজন। নিহতকে জনৈক দিলীপ চেতিয়া এবং আহতকে দেবেন বরুয়া বলে শনাক্ত করা হয়েছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, গহপুরের রবিবসরীয় সাপ্তাহিক হাট থেকে আজ বিকেলের দিকে একটি ট্র্যাক্টরে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। কিন্তু রাঙলিয়াল এলাকায় আসার পর ট্র্যাক্টরটি দুৰ্ঘটনার কবলে পড়ে। এতে ট্র্যাক্টর থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন দিলীপ চেতিয়া। আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের মধ্যে দেবেন বরুয়া নামের ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক।
এদিকে স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের গহপুর অসামরিক হাসপাতালে নিয়ে ভরতি করিয়েছেন। ইত্যবসরে খবর পেয়ে অকুস্থলে পুলিশ গিয়ে নিহত দিলীপ চেতিয়ার মৃতদেহ উদ্ধার করে তার ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top