News Flash

  • Home
  • Uncategorized
  • এম বি বি কলেজ সংলগ্ন জলাশয়ের সৌন্দর্যায়ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে : মেয়র
Image

এম বি বি কলেজ সংলগ্ন জলাশয়ের সৌন্দর্যায়ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে : মেয়র

আগরতলা, ৩১ ডিসেম্বর : এম বি বি কলেজ সংলগ্ন জলাশয়ের সৌন্দর্যায়ন ও সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পুর নিগম। নিগমের নবনিযুক্ত মেয়র দীপক কুমার মজুমদার এলাকার কাউন্সিলার সুখময় সাহা সহ পুর পরিষদের কর্মকর্তাদের নিয়ে শুক্রবার জলাশয়টি পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয় জনগণের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত পরামর্শ গ্রহণ করেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জলাশয়টি সংস্কার ও সৌন্দর্যায়ন করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এ জন্য একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তাঁর দাবি, আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে এই জলাশয়টি সংস্কার ও সৌন্দর্যায়ন করা হবে। সাথে তিনি যোগ করেন, এলাকায় বিদ্যুতায়নের ব্যবস্থাও করা হবে।

তাঁর কথায়, এমবিবি কলেজের জলাশয়টি দীর্ঘদিন ধরেই অনাদরে-অবহেলায় প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ওই জলাশয়কে সংস্কার করে সৌন্দর্যায়ন করা হলে পর্যটকরা আকর্ষিত হবেন, দাবি করেন তিনি। তাতে এলাকাটি মানুষের কাছে খুব মনোরম হয়ে ওঠবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই স্থানীয় জনগণের দাবি অনুযায়ী এবং স্থানীয় কাউন্সিলরের পরামর্শ মেনে সংস্কার ও সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে বলেও আশ্বস্ত করেছেন মেয়র।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top