News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: কেরলে ওমিক্রনে সংক্রমিত আরও ৪৪, মোট সংক্রমিত বেড়ে ১০৭
Image

Omicron: কেরলে ওমিক্রনে সংক্রমিত আরও ৪৪, মোট সংক্রমিত বেড়ে ১০৭

তিরুবনন্তপুরম, ৩১ ডিসেম্বর (হি.স.): ভারতের বিভিন্ন রাজ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, এখনও একমাসও হয়নি, এরইমধ্যে ভারতের ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। কেরলে শুক্রবার আরও ৪৪ জনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। নতুন করে ৪৪ জন সংক্রমিত হওয়ার পর ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০৭।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, “কেরলে আরও ৪৪ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। সকলেই হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থার দিকে সর্বদা নজর রাখা হচ্ছে।” রাজ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০৭। ওমিক্রনের এই বাড়বাড়ন্তে উদ্বেগে কেরলের স্বাস্থ্য দফতর। ওমিক্রনে আক্রান্তদের মধ্যে অনেকেই বিদেশ থেকে আসেননি, তাই গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা দেখা দিচ্ছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top