News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ম সংসদে গান্ধীজিকে অবমাননা! মধ্যপ্রদেশ থেকে ধৃত কালীচরণ মহারাজ
Image

ধর্ম সংসদে গান্ধীজিকে অবমাননা! মধ্যপ্রদেশ থেকে ধৃত কালীচরণ মহারাজ

রায়পুর, ৩০ ডিসেম্বর (হি.স.): ‘ধর্ম সংসদে’ জাতির জনক মহাত্মা গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে গ্রেফতার করা হল কালীচরণ মহারাজকে। মধ্যপ্রদেশে খাজুরাহ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে একটি ভাড়াবাড়িতে ছিলেন কালীচরণ। সেখানেই অভিযান চালায় ছত্তিশগড়ের রায়পুর পুলিশ। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ গ্রেফতার করা হয় কালীচরণ মহারাজকে।

গত ২৬ ডিসেম্বর ‘ধর্ম সংসদে’ গান্ধীজির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে কালীচরণের বিরুদ্ধে। ভাইরাল ভিডিয়োয় ওই স্বঘোষিত ধর্মগুরুকে বলতে শোনা যায়, ‘নাথুরাম গডসেজি’কে নমস্কার।’ তারপরই গান্ধীজির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রায়পুরের তিকরাপাড়া থানায় কালীচরণের নামে এফআইআর দায়ের করা হয়। তারপর বৃহস্পতিবার ভোরে তাঁকে গ্রেফতার করে ছত্তিশগড়ের রায়পুর পুলিশ। রাইপুরের পুলিশ সুপার প্রশান্ত আগরওয়াল জানিয়েছেন, ‘মধ্যপ্রদেশের খাজুরাহ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত বাঘেশ্বর ধামের কাছে একটি ভাড়াবাড়িতে থাকছিলেন কালীচরণ মহারাজা। ভোর চারটে নাগাদ তাঁকে গ্রেফতার করেছে রায়পুর পুলিশ।”

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top