News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা বিরোধী অভিযানে বিএসএফ উদ্ধার করল ১,৪৭,৯০,০০০ টাকার ইয়াবা ট্যাবলেট, অবৈধ অনুপ্রবেশে ধৃত ৪ বাংলাদেশী ও ভারতীয় নাগরিক
Image

নেশা বিরোধী অভিযানে বিএসএফ উদ্ধার করল ১,৪৭,৯০,০০০ টাকার ইয়াবা ট্যাবলেট, অবৈধ অনুপ্রবেশে ধৃত ৪ বাংলাদেশী ও ভারতীয় নাগরিক

আগরতলা, ২৯ ডিসেম্বর (হি. স.) : নেশা বিরোধী অভিযানে নেমে বিএসএফ আবারও বড়সর সাফল্য পেয়েছে। সাম্প্রতিককালে সবচেয়ে বেশি পরিমানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। ইন্দো-বাংলা সীমান্ত এলাকায় অভিযানে ২৯৫৮০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিএসএফ। যার বাজারমূল্য ১ কোটি ৪৭ লক্ষ ৯০ হাজার টাকা হবে। এদিকে, অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ জন বাংলাদেশী নাগরিক এবং একজন ভারতীয় দালালকে বিএসএফ আটক করেছে।


আজ গকুলনগর বিএসএফ সেক্টর মুখ্যালয়ে সাংবাদিক সম্মেলনে আইজি রাকেশ রঞ্জন লাল বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে আনন্দপুর বিওপি-র জওয়ানরা সিপাহীজলা জেলায় সোনামুড়া মহকুমায় আনন্দপুর গ্রামের লুচেরবাড়ি সরকারী বিদ্যালয়ের পেছনে ইন্দো-বাংলা সীমান্তে কাটা তারের বেড়ার পাশে ২৯৫৮০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। যার বাজারমূল্য ১ কোটি ৪৭ লক্ষ ৯০ হাজার টাকা হবে। তিনি জানান, সমস্ত ইয়াবা ট্যাবলেট সোনামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সাথে তিনি যোগ করেন, গত মধ্যরাতে বিএসএফ জওয়ানরা প্রচুর বেআইনি নেশা সামগ্রী উদ্ধার করেছে। যার বাজার মূল্য ১৫ লক্ষ ৭৮ হাজার ১৩৮ টাকা হবে।


এদিন তিনি জানান, গোয়েন্দা সুত্রে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে শ্রীমন্তপুর বিওপি-র জওয়ানরা অবৈধভাবে অনুপ্রবেশে চারজন বাংলাদেশী নাগরিক এবং একজন ভারতীয় দালালকে আটক করেছে। তিনি বলেন, চার বাংলাদেশী নাগরিক আব্দুল জলিল(৬৫), হেলেনা বেগম(৫২), বেবি আখতার(৫৫), মহম্মদ জাখারিয়া(৫) এবং ভারতীয় দালাল রফিকুল ইসলামকে বিএসএফ আটক করেছে। তাঁদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলা নিয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top