News Flash

  • Home
  • Uncategorized
  • Firhad Hakim: কলকাতার মেয়র পদে শপথ ফিরহাদের, বললেন সেবক হিসেবে কাজ করতে চাই
Image

Firhad Hakim: কলকাতার মেয়র পদে শপথ ফিরহাদের, বললেন সেবক হিসেবে কাজ করতে চাই

কলকাতা, ২৮ ডিসেম্বর (হি.স.): কলকাতার ৩৯ তম মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম। মেয়রের পাশাপাশি চেয়ারপার্সন, ডেপুটি মেয়র ও মেয়র পারিষদেরাও শপথ নিয়েছেন এদিন। চেয়ারপার্সন হিসেবে শপথ নিয়েছেন মালা রায়। শপথবাক্য পাঠ করালেন প্রোটেম চেয়ারম্যান রাম পেয়ারি রাম। দুপুর ১টায় শপথগ্রহণ অনুষ্ঠান হয়। মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে কলকাতা পুরভবন এদিন সাজিয়ে তোলা হয়। এই প্রথম পুরভবনের ভিতরের লনে মঞ্চ তৈরি করে শপথের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২০১৫ সালে মেয়র হিসেবে শোভন চট্টোপাধ্যায় শপথ নিয়েছিলেন টাউন হলে। শোভনবাবুর আগে অবশ্য সমস্ত মেয়রই শপথ নিয়েছিলেন কলকাতা পুরভবনের সভাকক্ষে। এ বার ঘটেছে ব্যতিক্রম। পুরসভার লনে মঞ্চ তৈরি করে মেয়রের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ নেওয়ার পরেই মেয়র, চেয়ারপার্সন ও মেয়র পারিষদদের ঘরে নামফলক বসানো হয়। মেয়র হিসেবে শপথ নেওয়ার পর ফিরহাদ জানিয়েছেন, “আমরা সবাই সেবক। প্রধান সেবক হিসেবে কাজ করতে চাই।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top