News Flash

  • Home
  • Uncategorized
  • ডাক্তারদের ধর্না-প্রতিবাদে উত্তাল দিল্লি, সমস্যায় রোগী ও তাঁদের পরিজনরা
Image

ডাক্তারদের ধর্না-প্রতিবাদে উত্তাল দিল্লি, সমস্যায় রোগী ও তাঁদের পরিজনরা

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): নিট পরীক্ষার কাউন্সেলিংয়ে কেন বিলম্ব, প্রতিবাদরত চিকিৎসকদের কেন হামলা করেছে পুলিশ-এমনই একাধিক দাবি ও প্রশ্নের উত্তর চেয়ে দিল্লিতে ধর্না-প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন চিকিৎসকরা। হাজার হাজার রেসিডেন্সিয়াল চিকিৎসক প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন। সোমবার মধ্যরাতে সরোজিনী থানা ঘেরাও করেন হাজার হাজার চিকিৎসকরা। চিকিৎসকদের এই প্রতিবাদের জেরে সমস্যা পড়েছেন রোগী ও তাঁদের পরিজনরা। দিল্লির সফদরজং হাসপাতালে ওপিডি পরিষেবাও প্রথমে বয়কট করেছিলেন চিকিৎসকরা, পরে ওপিডি পরিষেবা পুনরায় শুরু করা হয়।

চিকিৎসকদের উপর হামলা-সহ একাধিক ঘটনার প্রতিবাদে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়শন (এফএআইএমএ) এবং চিকিৎসকদের অন্যান্য সংগঠন বুধবার থেকে দেশ জুড়ে কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। এইমস-এর রেসিডেন্সিয়াল চিকিৎসকদের সংগঠনও সমর্থনে এগিয়ে এসেছে। চিকিৎসকদের অভিযোগ, প্রতিবাদ মিছিলের সময় তাঁদের উপর অন্যায় ভাবে হামলা চালিয়েছে পুলিশ। মহিলা চিকিৎসকদের সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে। চিকিৎসকদের প্রতিবাদ কর্মসূচির ফলে মঙ্গলবার সকালে সফদরজং হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে আসা একজন মা অসহায় হয়ে পড়েন। তিনি জানান, “আমি আমার অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে পারছি না। আমাকে অন্য কোনও হাসপাতালে যেতে বলা হয়েছে।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top