News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: গোয়াতেও পৌঁছে গেল ওমিক্রন, ৮ বছরের বালকের শরীরে মিলল করোনার নয়া প্রজাতি
Image

Omicron: গোয়াতেও পৌঁছে গেল ওমিক্রন, ৮ বছরের বালকের শরীরে মিলল করোনার নয়া প্রজাতি

পানাজি, ২৭ ডিসেম্বর (হি.স.): এবার গোয়াতেও পৌঁছে গেল করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। গোয়ায় ৮ বছরের এক বালকের শরীরে মিলেছে ওমিক্রনের হদিশ। গত ১৭ ডিসেম্বর ব্রিটেন থেকে আসা ওই বালকের শরীরে মিলেছে ওমিক্রন। সোমবার এমনটাই জানিয়েছেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণে। গোয়ার স্বাস্থ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, ১৭ ডিসেম্বর ব্রিটেন থেকে আসা ৮ বিচের বালকের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে।

গোয়ার স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, “আমরা ভারত সরকারের প্রটোকল অনুযায়ী পদক্ষেপ করব। বিশেষজ্ঞ কমিটির দেওয়া পরামর্শের ভিত্তিতে, জনস্বার্থে গোয়া সরকার প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।” প্রসঙ্গত, ধীরে ধীরে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে ওমিক্রন, এবার গোয়াতেও সন্ধান মিলল ওমিক্রনের।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top