News Flash

  • Home
  • Uncategorized
  • Destroyed : কলমচৌড়ায় অর্ধ কোটি টাকার গাঁজা বাগিচা ধবংস, বুক চাপড়ে কাঁদলেন চাষীরা
Image

Destroyed : কলমচৌড়ায় অর্ধ কোটি টাকার গাঁজা বাগিচা ধবংস, বুক চাপড়ে কাঁদলেন চাষীরা

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৬ ডিসেম্বর৷৷ পর্দার আড়ালে থাকা গাঁজা মাফিয়াদের আস্ফালনে গাঁজার সাম্রাজ্যে পরিণত সোনামুড়া মহকুমায়৷আর এই গাঁজার সাম্রাজ্য ধবংস করতে ময়দানে কলমচৌড়া থানার পুলিশ ও১৫০ ব্যাটালিয়ান বি এস এফ জোয়ানরা৷পর পর কয়েকবার গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে নেমে বিস্তীর্ণ এলাকাজুড়ে গজিয়ে ওঠা গাঁজা বাগান ধবংস করে চলেছে পুলিশ৷ কলমচৌড়া থানার এস আই রথীন্দ্র দেববর্মা সহ বিএসএফের উর্ধতন কর্তৃপক্ষরা৷


বি এস এফ মোবাইল ফোন ট্র্যাকের মাধ্যমে গাজা বাগান চিহ্ণিত করে গাজা বিরোধী অভিযানে নামে৷কলমচৌড়া থানাধীন উত্তর কলমচৌড়া এলাকার জঙ্গলে এই গাঁজা বিরোধী অভিযান চালায়৷এই অভিযানের টিলাভূমিতে ১০হেক্টর বিস্তীর্ণ এলাকাজুড়ে গজিয়ে ওঠা প্রায়৫০হাজারেরও বেশি গাঁজা গাছ কেটে ধবংস করে ভস্মীভূত করে দেয় পুলিশ৷যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষাধিক টাকার উপর হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে৷


রবিবারে প্রাতঃ ১০ ঘটিকা থেকে পুলিশ ও বি এস এফের কাছে গোপন সূত্র মারফত একটি খবর আসে কলমচৌড়া থানাধীন উত্তর কলমচৌড়া গভীর জঙ্গলের বন দপ্তরের টিলাভূমিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়েকটি জায়গায় গাঁজার অবাধ বিচরণ হচ্ছে৷আর সেই খবরের ভিত্তিতেই বক্সনগর বন দপ্তরের কর্মীরা সহ থানার পুলিশ ও টি এস আর বাহিনী গভীর জঙ্গলের টিলাভূমিতে দফায় দফায় হানাদারি চালায়৷রবিবারে এই অভিযানে ছিলেন কলমচৌড়া থানার f৬ এর পাতায় দেখুন

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top