News Flash

  • Home
  • Uncategorized
  • Government : দরিদ্র অরুণ দেববর্মার কপালে জোটল না সরকারি ঘর
Image

Government : দরিদ্র অরুণ দেববর্মার কপালে জোটল না সরকারি ঘর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।। যে কোনো নির্বাচন ঘনিয়ে এলে রাজ্যের প্রত্যন্ত এলাকার উপজাতিরা কেবল আশ্বাসের সুমধুর বাণী শুনতে পায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে। কিন্তু ভোট পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পর রাজনৈতিক দলের নেতারা উধাও হয়ে যায়। অথচ উপজাতি গিরিবাসীরা চাতক পাখির মতো বসে থাকে তাদের প্রাপ্যটা পাওয়ার জন্য। তাই গিরিবাসীরাও নেতাদের কাছে যায় না। তারা বর্তমানে তিতি বিরক্ত হয়ে আছে বঞ্চনার গ্লানি সহ্য করতে করতে। এমনই এক বাস্তব চিত্র পাওয়া গেল মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীনে স্থানীয় ৩৬মাইল এলাকায়। এই এলাকার বঞ্চিত অরুণ দেববর্মার সাথে কথা হচ্ছিল সরকারি সুযোগ সুবিধার পাওয়ার বিষয় নিয়ে।

তিনি করুণ স্বরে জানালেন, বাম আমলে একটি সরকারি ঘর পাওয়ার জন্য দাবি জানিয়ে ছিলেন বহুবার। কিন্তু ওই সময় পাননি সরকারি ঘর। রাম আমলেও একই দাবি জানিয়ে ছিলেন স্থানীয় ও ব্লক প্রশাসনের কাছে। কিন্তু কাজ হয় নি বলে জানান অরুণ দেববর্মা। উপরন্ত এডিসি তিপ্রা মথার দখলে যায় নির্বাচনের মধ্য দিয়ে বিগত কয়েক মাস পূর্বে। ওই সময় ও তিপ্রা মথা দলের নেতৃত্বরাও অরুণ দেববর্মাকে আশ্বাস দিয়েছিল সরকারি ঘর দেওয়ার ব্যাপারে। এডিসি ভোট পর্ব শেষ হয়ে ৮ মাস অতিক্রান্ত হতে চললেও ৩৬ মাইল এলাকার বাসিন্দা দরিদ্র অরুণ দেববর্মার কপালে জোটল না সরকারি ঘর। যদিও অরুণ দেববর্মা বর্তমানে তার নিজ কুঁড়েঘরেই দিন গুজরান করছেন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top