News Flash

  • Home
  • Uncategorized
  • ফের এনকাউন্টার, এবার মরিগাঁওয়ে গুলিবিদ্ধ তিন শিশুর ওপর যৌন নির্যাতনকারী
Image

ফের এনকাউন্টার, এবার মরিগাঁওয়ে গুলিবিদ্ধ তিন শিশুর ওপর যৌন নির্যাতনকারী

মরিগাঁও (অসম), ২৩ ডিসেম্বর (হি.স.) : ফের এনকাউন্টারের ঘটনা সংঘটিত হয়েছে অসমে। এবার মধ্য অসমের মরিগাঁও জেলার লাহরিঘাটে এক ধর্ষক এনকাউন্টারের শিকার হয়েছে। পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গুলি করে তাকে রোখা হয়েছে। গুলিবিদ্ধ রজনীকান্ত দৈমারি নামের ৫৫ বছর বয়সি ব্যক্তির বিরুদ্ধে তিন-তিনটি শিশুর ওপর যৌন নিৰ্যাতন চালানোর অভিযোগ।

গত জুলাই মাসে এই জেলার অন্তর্গত ভুরাগাঁও গ্রামে এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ৬৫ বছর বয়সি জনৈক সৈয়দ আলি ওরফে পাঁঠাকে। কিন্তু ২ জুলাই পুলিশের জিম্মা থেকে পালানোর সময় পুলিশ তাকে গুলি করেছিল। ওই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে গতকাল বুধবার রাতেও।


জানা গেছে, অতি সম্প্রতি মরিগাঁওয়ের লাহরিঘাট অঞ্চলের জেঙরবড়ি গ্রামের বছর ৫৫-এর জনৈক রজনীকান্ত দৈমারি ৫, ৬ এবং ৭ বছর বয়সি তিন-তিনটি শিশুকন্যার ওপর যৌন নিৰ্যাতন চালিয়েছিল। যৌন নির্যাতনের পর তিন শিশুকন্যা অসুস্থ হয়ে পডে। পরবর্তীতে গত ২০ ডিসেম্বর ভুক্তভোগী পরিবারগুলির পক্ষ থেকে লাহরিঘাট সদর থানায় এফআইআর দায়ের করা হয়। এফআইআর-এর ভিত্তিতে দ্য প্রটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট বা পোকসো আইনের ৩৭৫ এবি এবং আর/ডব্লিউ-এর ৬ নম্বর ধারা বলে তার বিরুদ্ধে লাহরিঘাট থানায় মামলা রুজু করে পুলিশ। অবশেষে গতকাল আমতলা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।


গতকাল রাতে শিশু-ধর্ষক রজনীকান্ত দৈমারিকে নিয়ে জেঙরবড়িতে যেখানে সে ঘটনা সংগঠিত করেছিল সেখানে নিয়ে যাচ্ছিল পুলিশ। রাত তখন প্ৰায় ১.৩০ মিনিট। ধর্ষক রজনাকান্ত আচমকা পুলিশের জিম্মা থেকে পালিয়ে যাওয়ার অপচেষ্টা করে। তখন তাকে রুখতে গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ হয়ে বসে পড়ে দৈমারি। এনকাউন্টারে আহত রজনীকান্ত দৈমারিকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সে সংকটমুক্ত বলে মরিগাঁওয়ে পুলিশ সুপার আইপিএস অপর্ণা নটরাজন জানিয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top