News Flash

  • Home
  • Uncategorized
  • শূন্যপদ পূরণে ধারাবাহিক সিদ্ধান্ত ত্রিপুরা মন্ত্রিসভার, ধন্যবাদ জানাল বিজেপি
Image

শূন্যপদ পূরণে ধারাবাহিক সিদ্ধান্ত ত্রিপুরা মন্ত্রিসভার, ধন্যবাদ জানাল বিজেপি

আগরতলা, ২৩ ডিসেম্বর (হি. স.) : গত একমাসে ধারাবাহিকভাবে সরকারী দফতরগুলিতে শূন্যপদ পূরণের ত্রিপুরা মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রসংশা করেছে প্রদেশ বিজেপি। আজ সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, বিভিন্ন পদ সৃষ্টি এবং শূন্যপদ পূরণে বেকারদের নিয়োগে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা মন্ত্রিসভা। তাতে বেকার সমস্যার অনেকটাই সমাধান হবে। তাঁর কথায়, ত্রিপুরা সরকার ধারাবাহিকভাবেই বেকার সমস্যা সমাধানে ওই সমস্ত পদক্ষেপ নিচ্ছে।


তিনি বলেন, কর্মসংস্থান ত্রিপুরা সরকারের দায়িত্ব। তবে, ২০১৮ সালের আগে শূন্যপদ পূরণে প্রচুর অনিয়ম হয়েছে, ফলে বহু মামলা আদালতে বিচারাধীন রয়েছে। কিন্ত, বর্তমান সরকারের শাসনে গত সাড়ে তিন বছরে নিয়োগ সংক্রান্ত একটি ক্ষেত্রেও আদালতে চ্যালেঞ্জ জানানো হয়নি। ভবিষ্যতেও এমন প্রতিকুলতার মুখোমুখি হবে না ত্রিপুরা সরকার, দাবি করেন তিনি।


তাঁর দাবি, ত্রিপুরা সরকার বিভিন্ন দফতরে স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে। গত এক মাসে ২২০০ পদ সৃষ্টি করা হয়েছে এবং সরকার ওই শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কিন্ত রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম শুধুই মানুষকে বিভ্রান্ত করে চলেছে, আক্ষেপ করে বলেন তিনি। সাথে তিনি যোগ করেন, রাজ্যবাসী গত এক মাসে বিভ্রান্তিকর প্রচারের প্রভাব দেখছেন।


বিরোধীদের তীব্র সমালোচনা করে সুব্রত বাবু বলেন, সিপিএম ত্রিপুরার বেকারদের মানসিকভাবে আঘাত দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে এবং বিজেপি তার কড়া ভাষায় প্রতিবাদ জানাচ্ছে। সাথে তিনি বিরোধীদের বিভ্রান্তকর প্রচারের ফাঁদে পা না দিয়ে নিজেদের ভবিষ্যত গড়ে তোলার জন্য বেকারদের উদ্দেশ্যে আহবান রেখেছেন। এদিন তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে মন্ত্রিসভার ওই সমস্ত ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য বিজেপির পক্ষ্য থেকে ধন্যবাদ জানিয়েছেন। সাথে তিনি যোগ করেন, ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি জনতার কাছে রিপোর্ট কার্ড নিয়ে হাজির হবে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top