News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা : ২০ হাজার মেট্রিক টন ধান ক্রয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত, শুরু ২৮ ডিসেম্বর থেকে
Image

ত্রিপুরা : ২০ হাজার মেট্রিক টন ধান ক্রয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত, শুরু ২৮ ডিসেম্বর থেকে

আগরতলা, ২৩ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরা মন্ত্রিসভা ২০ হাজার মেট্রিক টন ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ন্যুনতম সহায়ক মূল্যে ওই ধান ক্রয়ে মন্ত্রিসভা গত মঙ্গলবার অনুমোদন দিয়েছে। সে মোতাবেক আগামী ২৮ ডিসেম্বর থেকেই ত্রিপুরায় ৩৫টি ধান সংগ্রহ কেন্দ্রে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। কৃষকদের খুশির খবর হল, গত বছর ১৮.৬৮ টাকা কেজি দরে ধান ক্রয় করা হয়েছিল। এবার দাম বেড়ে ১৯.৪০ টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। তাতে, কৃষকরা গত বছরের তুলনায় আরো বেশি আর্থিকভাবে উপকৃত হবেন। ত্রিপুরা সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য ৪৫.৬৮ কোটি টাকা খরচ বহন করবে।


কৃষি ও কৃষক কল্যাণ দফতরের জনৈক আধিকারিকের কথায়, গত বছরের তুলনায় এবছর ধান সংগ্রহ কেন্দ্রের সংখ্যায় দুইটি বাড়ানো হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনে ক্রিস্টমাস এবং ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে কৃষকরা খুশির মুখ দেখবেন। তাঁরা উত্পাদিত ফসলের জন্য গত বছরের তুলনায় এবছর বেশি মূল্য পাবেন। তিনি জানান, ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার পর সরাসরি কৃষকদের কাছ থেকে ভর্তুকি মূল্যে ৭২,৯৫৫ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top