News Flash

  • Home
  • Uncategorized
  • নাশকতার আগুনে পুড়ে ছাই সিপিএম অফিস
Image

নাশকতার আগুনে পুড়ে ছাই সিপিএম অফিস

বিলোনিয়া, ২৩ ডিসেম্বর : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার ঋষ্যমুখের শ্রীপুরের সিপিআইএম অঞ্চল অফিসে দুষ্কৃতীরা আগুনে পুড়িয়ে দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিপিআইএম অঞ্চল অফিস পুড়িয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে কে বা কারা এ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত করেছে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। শাসকদল সিপিআইএমের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় শাসকদলের দুস্কৃতিকারীরা জড়িত রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে বেশ কিছু সংখ্যক সিপিআইএম অফিস ইতিমধ্যেই পুড়িয়ে দেওয়া হয়েছে। পরপর এসব নাশকতামূলক কার্যকলাপে সংশ্লিষ্ট এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ধরনের রাজনৈতিক নাশকতামূলক ও প্রতিহিংসামূলক কার্যকলাপ বন্ধ করার জন্য দাবি উঠেছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top