News Flash

  • Home
  • Uncategorized
  • বাইকের ধাক্কায় গুরুতর আহত শিশু
Image

বাইকের ধাক্কায় গুরুতর আহত শিশু

আমবাসা, ২৩ ডিসেম্বর : ধলাই জেলার গঙ্গানগর থানাধীন তের মাইল এলাকায় বাইকের ধাক্কায় এক শিশু গুরুতর ভাবে আহত হয়েছে। জানা গেছে, শিশুটি খেলাচ্ছলে রাস্তা পারাপার হচ্ছিলো। তখনই একটি দ্রুতগামী বাইক এসে ওই শিশুটিকে ধাক্কা দেয়। বাইকের ধাক্কায় ছিটকে পরে শিশুটি গুরুতরভাবে আহত হয়। স্থানীয় লোকজন আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে কুলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহত শিশুটি।
এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাইকটি আটক করেন। বাইকের চালককে আটক করে উত্তম-মধ্যম দিয়ে বেঁধে রাখা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে এসে বাইকের চালককে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় জনগণের অভিযোগ।
ওই বাইক চালক দাবি করেছেন, গতি নিয়ন্ত্রণে থাকার জন্যই শিশুটিকে রক্ষা করা সম্ভব হয়েছে। দ্রুতগতিতে থাকলে কোনভাবেই শিশুটিকে বাঁচানো যেত না। তদুপরি তাকে আটক করে মারধর ও বেঁধে রাখার ঘটনায় স্থানীয় জনগণের একাংশের মধ্যেও তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাইকটি থানায় আটকে রাখা হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top