News Flash

Image

কাঠ বোঝাই গাড়ি আটক

চড়িলাম, ২২ ডিসেম্বর : চড়িলামের গোপিনগর এলাকায় একটি কাঠ বোঝাই গাড়ি আটক করেছে বনদপ্তর এর কর্মীরা। সংবাদ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ফরেস্টার সুকান্ত দাসের নেতৃত্বে বন দফতরের কর্মীরা গোপিনগর এলাকায় কাঠবোঝাই গাড়িটি আটক করতে সক্ষম হন। গাড়ির নম্বর টিআর ০৩-এ১৭৯৪। কাঠ বোঝাই গাড়িটি বন দফতরের হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ।
বনদপ্তর সূত্রে জানা গেছে, পাচারের উদ্দেশ্যে গাড়িতে করে গাছের লগ নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে সময়মতো অভিযান চালানোর ফলে পাচারকারীদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। উল্লেখ্য সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে বনদস্যুরা প্রতিনিয়ত গাছ কেটে গাছের লগ ও কাঠ পাচার করে চলেছে। অভিযোগ, বনদপ্তরের একাংশের যোগসাজশেই বনজ সম্পদ ধ্বংস করে কাঠ পাচার অব্যাহত রয়েছে। বনদপ্তর কঠোর মনোভাব গ্রহণ করলে এ ধরনের প্রবণতা বন্ধ করা সম্ভব হলেও অনেকেই অভিমত ব্যক্ত করেছেন।
চড়িলামের গোপিনগর গাড়ি বোঝাই গাছের লগ উদ্ধারের ঘটনার মধ্য দিয়েই তা প্রমাণিত হয় বলেও তারা মনে করেন। শুধু বিশালগড় এলাকাতেই নয় রাজ্যের বিভিন্ন স্থানে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে প্রতিনিয়ত কাঠ পাচার করা হচ্ছে। এর ফলে রাজ্যের সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে। মূল্যবান বনজ সম্পদ রক্ষার জন্য বনদপ্তরকে আরো কঠোর মনোভাব গ্রহণ করার দাবি উঠেছে। সংবাদ সূত্রটি জানিয়েছে, রাজের সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে রাজ্যের গণ্ডি পার করে বহিঃরাজ্যে কাঠ পাচার করা হচ্ছে।Car loaded with timber seized

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top