News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্ঘটনায় আহত যান চালক, অবস্থা আশঙ্কাজনক
Image

দুর্ঘটনায় আহত যান চালক, অবস্থা আশঙ্কাজনক

আগরতলা, ২২ ডিসেম্বর : বুধবার ভোররাতে সিতাইয়ের তুলাবাগান চৌমুহনী এলাকায় একটি মারুতি ভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। তাতে মারুতি ভ্যানের চালক গুরুতর ভাবে আহত হন। আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মোহনপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত মারুতি ভ্যান গাড়ির নম্বর টিআর০১ভি ০১৭৪৫।
ঘটনার বিবরণে জানা যায়, ভোররাতে আগরতলার দিক থেকে একটি মারুতি ভ্যান গাড়ি দ্রুতবেগে যাচ্ছিল। ভোর রাত তিনটে নাগাদ তুলাবাগান চৌমুহনী এলাকায় পৌঁছলে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে গাড়িটি রাস্তার পাশে জঙ্গলে ঢুকে পড়ে। গাড়িটি জঙ্গলের মধ্যে উল্টে যায়। বিকট আওয়াজ শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। সেখান থেকে মারুতি ভ্যানের চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে।
খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহত গাড়ির চালককে উদ্ধার করে মোহনপুর প্রাথমিক হাসপাতলে নিয়ে যায়। বর্তমানে গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন। গাড়ির অত্যাধিক গতি এবং অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সিধাই থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাগ্রস্ত মারুতি ভ্যান গাড়িতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top