News Flash

  • Home
  • Uncategorized
  • Vote : কলকাতা দখল করল তৃণমূল, ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৪ আসনেই ফুটল জোড়াফুল
Image

Vote : কলকাতা দখল করল তৃণমূল, ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৪ আসনেই ফুটল জোড়াফুল

কলকাতা, ২১ ডিসেম্বর৷৷ প্রত্যাশা মতোই কলকাতা ঢাকল সবুজ রঙে৷ ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৪ আসনেই ফুটল জোড়াফুল৷ দু একটি ওয়ার্ডে টিমটিম করে জ্বলল বিরোধী শক্তির প্রদীপ৷ এক চেটিয়াভাবে বিরোধীদের উড়িয়ে ছোট লালবাড়ি দখলে রাখল তৃণমূল৷ বিধানসভার দরজা বন্ধ হওয়ার পর এবার পুরভোটেও ১৪ থেকে নেমে ২ আসনেই শেষ বামেদের বিপ্লব৷ যদিও পুরভোটের ফল বিশ্লেষণে রাজনৈতিক মহলের একাংশের দাবি, আসলে হারানো জমি খানিকটা হলেও ফিরে পেয়েছে বামফ্রন্ট৷ ফলাফলের পরিসংখ্যান বলছে, আসন সংখ্যায় পিছিয়ে থাকলেও বিজেপির সঙ্গে ভোট শতাংশের তুলনায় অনেকটাই এগিয়ে বামেরা৷ ১১ শতাংশ ভোট পেয়েছে বামফ্রণ্ট৷ যেখানে বিজেপি-র প্রাপ্ত ভোট ৯ শতাংশের আশপাশে৷


পুরভোটের চূড়ান্ত ফল অনুযায়ী, কলকাতার ৬৫ আসনে বামেরা রয়েছে দ্বিতীয় স্থানে৷ বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে ৪৭ ওয়ার্ডে, কংগ্রেস দ্বিতীয় স্থানে ১৬ আসনে আর নির্দল প্রার্থীরা দ্বিতীয় স্থান পেয়েছেন পাঁচটি ওয়ার্ডে৷ একে আদতে বামেদের উত্থান বলে দেখছেন বিশেষজ্ঞদের সিংহভাগ৷ যদিও ২০১৫ সালের ভোটের ফল অনুযায়ী লজ্জার হারের ভবিতব্য পাল্টায়নি বামেদের৷ ১০ নম্বর বরোর ১২টি ওয়ার্ডের মধ্যে ১টি এবং ১১ নম্বর বরোর ৭টি ওয়ার্ডের মধ্যে ১টি গিয়েছে বামেদের ঝুলিতে৷ মুখরক্ষা শুধু ১০৩ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী নন্দিতা রায় এবং ৯২ নম্বর ওয়ার্ডে সিপিআই প্রার্থী মধুছন্দা দেবের জয়ে৷ সেভাবে দাগ কাটতে পারল না রেড ভলান্টিয়ার প্রার্থীরাও৷


ভোটের ফলাফল প্রকাশের আগেই বুঝি সবাই জেনে গিয়েছিলেন কী হতে পারে৷ তাই মঙ্গলবার সকালেই টুইটে আক্রমণ শানলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী৷
তিনি লিখেছেন, ‘‘ত্রিপুরার আগরতলায় বিজেপি ৫১ তে ৫১৷ তৃনমূল কম কিসে? ভোট লুটতে সমতুল তো বটেই৷ কলকাতায় তৃনমূলের ১০০ হওয়াটাই তো স্বাভাবিক! সেটাই তো পিসি-ভাইপোদের মনোবাঞ্ছা৷এক-আধটা কম হলেও কি ওদের পছন্দ হতে পারে?’’ এর সঙ্গে তিনি যুক্ত করেছেন এদিন প্রকাশিত একটিয়খবরের কাটিং৷ তাতে লেখা, ‘‘বিধানসভা নির্বাচনের মতো জয়ের ধারা অব্যাহত থাকবে কলকাতা পুরভোটেও৷ রেকর্ড জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ দলের রিপোর্টেই উঠে এসেছে এমন তথ্য৷ ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩০টিতে জয় নিশ্চিত বলে আত্মবিশ্বাসী জোড়াফুল ব্রিগেড৷ শাসকদলের নেতাদের আশা, ফল তার থেকেও ভালো হবে৷ তাঁদের কথায়, মানুষের ভোটে সিপিএম, কংগ্রেস, বিজেপি এবারও প্রত্যাখ্যাত হবে৷ কারণ ওরা এবারও রামধনু জোট করেছিল৷
কলকাতা পুরসভার ভোট মিটেছে শাস্তিতেই৷ আজ ভোট গণনা৷ দুপুরের মধ্যেই জানা যাবে ওয়ার্ড ভিত্তিক জনাদেশ৷ ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর তৃণমূল নেতৃত্ব সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে ওয়ার্ড ভিত্তিক রিপোর্ট তৈরি করেছে৷ গোটা শহর দেখেছে, রবিবার মানুষ ভোট দিয়েছেন৷ এখানেই তৃণমুলের দাবি, ওই ভোটের সিংহভাগই পেয়েছে ঘাসফুলের প্রার্থী৷ দলীয় সূত্রের খবর, ১৩০টি আসনে জয় আসছেই৷‘‘

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top