News Flash

  • Home
  • Uncategorized
  • Reception : নবনির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান
Image

Reception : নবনির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। ধর্মনগর বাজার কমিটির পক্ষ থেকে উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন, চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার, মন্ডল সভাপতি শ্যামল নাথ এবং নবনির্বাচিত কাউন্সিলরদের এক সংবর্ধনা প্রদান করা হয়। সম্বর্ধনা সভায় মুখ্য বক্তা বিশ্ব বন্ধু সেন বলেন পুর পরিষদের মধ্যে যারা রয়েছে তাদেরকে নগর উন্নয়নের জন্য অবশ্যই কর দিতে হবে। শুধুমাত্র হাসপাতাল বাদে সরকারি-বেসরকারি সবাইকে সম্পদ কর, জল কর এবং বিদ্যুৎ কর দেওয়ার জন্য ইতিমধ্যেই বিল আনা হচ্ছে ।

বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ বাজার তৈরি করা হবে ।টাকা বরাদ্দ হয়ে গেছে। আগের পুর পরিষদকে অকর্মণ্য বলে সম্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ৪৮ জনের জায়গায় ১০২ জন মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে বাঁকা পথে টাকা নেওয়া হয়েছিল তাদেরকে ঘর দেওয়া হবে বলে ।আগের সরকারের একটাই মুখ্য উদ্দেশ্য ছিল, তোরা যা খুশি তাই কর, না যে কোনো নির্বাচনে শুধু কাস্তে-হাতুড়ি ধর। হার্মাদরা যেকোনো সময় আগুন লাগাতে পারে বলে সবাইকে সতর্ক করে দিয়েছেন। যতবারই বাজরের উন্নয়নের কথা হয়, সব বার সিপিএমের হার্মসরা আগুন লাগিয়ে দিয়েছে ।এটা একটা ধর্মনগর বাসির অভিজ্ঞতা ।এত বড় হার্মাদ যেকোনো সময় ক্ষনিকের লাভ দেখিয়ে ধ্বংস করে দিতে পারে ।তাই ধর্মনগর বাসীকে তাদের প্রলোভনে পা না দেওয়ার জন্য সতর্ক করে দেন উপাধ্যক্ষ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top