News Flash

  • Home
  • Uncategorized
  • Cyclone: ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ফিলিপিন্সে মৃত্যু বেড়ে ২০৮, নিখোঁজ ৫২ জন
Image

Cyclone: ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ফিলিপিন্সে মৃত্যু বেড়ে ২০৮, নিখোঁজ ৫২ জন

ম্যানিলা, ২০ ডিসেম্বর (হি.স.): টাইফুন ‘রাই’-এর তাণ্ডবে সম্পূর্ণ বিধ্বস্ত ও বিপর্যস্ত ফিলিপিন্স। ফিলিপিন্সের মধ্য এবং দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড় ইতিমধ্যেই ২০৮ জনের প্রাণ কেড়েছে, আশঙ্কা, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। আহতের সংখ্যা ২৩৯ এবং কমপক্ষে ৫২ জন নিখোঁজ। সুপার টাইফুন রুপে ফিলিপিন্সে আঘাত হানে ‘রাই’।

টাইফুনের আগেই কমপক্ষে তিন লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে। না হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারত বলে মনে করছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাস্তুহারা অসংখ্য মানুষ। টাইফুনের তাণ্ডবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বেশির ভাগ বাড়ি। বিদ্যুৎ বিভ্রাট এবং যোগাযোগ ব্যবস্থা সোমবার পর্যন্ত স্বাভাবিক হয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, টাইফুন ২০৮ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২৩৯ এবং কমপক্ষে ৫২ জন নিখোঁজ।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top