News Flash

  • Home
  • Uncategorized
  • Prahlad Joshi:কেন্দ্রের ডাকা বৈঠক বয়কট কংগ্রেস-সহ বিরোধীদের, বিঁধলেন প্রহ্লাদ যোশী
Image

Prahlad Joshi:কেন্দ্রের ডাকা বৈঠক বয়কট কংগ্রেস-সহ বিরোধীদের, বিঁধলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): রাজ্যসভার ১২ জন সাংসদের সাসপেনশন নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠক বয়কট করল কংগ্রেস, তৃণমূল ও শিবসেনা-সহ ৫টি দল। সোমবার সকাল দশটা নাগাদ সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে বৈঠক হওয়ার কথা ছিল। যে সমস্ত দলের সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, সেই কংগ্রেস, তৃণমূল, শিবসেনা বামেদের বৈঠকে ডাকা হয়। শুধুমাত্র ৪টি দলকে ডাকার প্রতিবাদ জানিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও বামেদের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়। চিঠিতে তাঁরা জানান, ১২ জন সাংসদের সাসপেনসনের প্রতিবাদে সমস্ত বিরোধী দলই ঐক্যবদ্ধ। অচলাবস্থা নিরসনের জন্য আমরা ২৯ নভেম্বর থেকেই অনুরোধ করে আসছি। পাশাপাশি শুধুমাত্র ৪টি বিরোধী দলের নেতাদের বৈঠকে ডাকার সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক।

মল্লিকার্জুন খাড়গে এদিন বলেছেন, “রাজ্যসভার ১২ জন সাংসদকে সাসপেনশনের বিষয়ে ৪টি বিরোধী দলকে ডেকেছে সরকার। এটা বিরোধীদের ঐক্য ভাঙার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। এ ব্যাপারে বৈঠক করতে হলে ডাকতে হবে সব দলকে। আমরা এ বিষয়ে সরকারকে জানিয়েছি।” সরকারের ডাকা বৈঠকে যোগ দেবেন কি দেবেন না, এ বিষয়ে এদিন সকালেই একপ্রস্থ বৈঠক করেছিলেন বিরোধীরা। শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, “সরকারের ডাকা বৈঠকে আমরা যোগ দিচ্ছি না। রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রর ইস্তফা ও ১২ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবি জানাব আমরা। সংসদের উভয়কক্ষকে আমরা চলতে দেব না।”

সরকারের ডাকা বৈঠক বয়কট করায় বিরোধীদের বিঁধেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। কটাক্ষ করে তিনি বলেছেন, “আসলে মানুষই ওদের বয়কট করেছে।” তিনি বলেছেন, “সমাধান খুঁজতে আমরা যে দলগুলির সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, সেই দলগুলির সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু তারা বৈঠক বয়কট করছে। তাঁরা সংবিধান দিবসের অনুষ্ঠানও বয়কট করেছিল। তাঁদের বোঝা উচিত, মানুষও তাঁদের বয়কট করছে।” উল্লেখ্য, বাদল অধিবেশনে বিশৃঙ্খলার অভিযোগে এর আগে গোটা শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় কংগ্রেসের ৬, তৃণমূল ও শিবসেনার ২ জন করে, সিপিএম ও সিপিআইয়ের একজন করে রাজ্যসভার মোট ১২ জন সাংসদকে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top