News Flash

  • Home
  • Uncategorized
  • Rupa Gangopadhyay : ফের রাজ্য বিজেপিকে তোপ দাগলেন রূপা গঙ্গোপাধ্যায়
Image

Rupa Gangopadhyay : ফের রাজ্য বিজেপিকে তোপ দাগলেন রূপা গঙ্গোপাধ্যায়

কলকাতা, ১৯ ডিসেম্বর (হি.স.): পুরভোটের দিনও প্রকাশ্যে বিজেপির অন্তর্কলহ। এদিন ভোট দেওয়ার পর ফের রাজ্য বিজেপিকে তোপ দাগলেন রূপা গঙ্গোপাধ্যায়। বেশ কিছু জায়গায় টাকা নিয়ে প্রার্থী করা হয়েছে বলে অভিযোগ তাঁর। এদিন দিলীপ ঘোষকেও নিশানা করেছেন বিজেপি সাংসদ। একইসঙ্গে জানালেন, তাঁর পূর্ণ সমর্থন রয়েছে ৮৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী গৌরব বিশ্বাসের উপরই । ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে তিনি সমর্থন করেননি।

রবিবার সকালে কলকাতা পুরসভার ৯৪ নম্বরে ভোট দিয়ে বেরিয়ে রূপা বলেন, ‘কলকাতা পুরসভা নির্বাচনে টাকা নিয়ে প্রার্থী করেছে। আমি ১০০ শতাংশ নিশ্চিত। আমার কাছে প্রমাণ আছে। কিছু জায়গায় তো কিনেছেই।’

একই সঙ্গে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করেন তিনি। বলেন, ‘আমাদের সভাপতি নতুন এসেছে, তিনি অনেককিছুই চিনে বুঝে উঠতে পারেননি। দিলীপবাবুর পুরো টিমটা রয়েছে। তারা যদি এখনও বদমাইশি না থামান, তাহলে তো মুশকিল।’

রূপা জানান, তিস্তা বিশ্বাসের সঙ্গে তাঁর সম্পর্ক আত্মিক। কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী সৌরভ বিশ্বাসকেই সমর্থন করছেন তিনি। বিজেপি প্রার্থীকে নয়।

দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘না, বেকার কোনও কমিটির মেম্বার হওয়ার কারণ নেই। কমিটিতে একটা কথা বলার জন্য, সিঙাড়া খাওয়ার জন্য আগ্রহী নই। ওরকমভাবে ডেকে একটা বৈঠকে বসিয়ে রেখে, সিদ্ধান্ত চারটে লোক নেবে।’ তিনি জানান, রাজ্য বিজেপির কোনও পদে আমি নেই। দলবিরোধী কাজের অভিযোগ উঠলে যেখানে জবাব দেওয়ার সেখানেই দেব।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top