News Flash

  • Home
  • Uncategorized
  • টানটান উত্তেজনায় শেষ মুহূর্তে প্রস্তুতির ব্যস্ততা প্রার্থীদের
Image

টানটান উত্তেজনায় শেষ মুহূর্তে প্রস্তুতির ব্যস্ততা প্রার্থীদের

কলকাতা, ১৮ ডিসেম্বর (হি. স.) : পুরভোটে প্রচারের মেয়াদ শেষ। ২৫ নভেম্বর ভোট ঘোষণার ক’দিন পরেই পর্যায়ক্রমে শুরু হয় প্রার্থীদের নাম ঘোষণা। ১ ডিসেম্বর ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শুরু হয় ঝোড়ো প্রচার। দীর্ঘ পরিশ্রমের ফসল কী হবে, শুরু হয়েছে তা নিয়ে উৎকন্ঠা। পুরভোটের প্রাক্কালে শেষ মুহূর্তের ভাবনা ভাবতে বসেছেন প্রার্থীরা। এদিন সকালে ঘুম থেকে উঠে কার আশীর্বাদ চাইবেন? এই প্রতিবেদকের কাছে ৭৪ নং ওয়ার্ডের বাম মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী দীপা চক্রবর্তীর চটজলদি জবাব, “৭৪ নং ওয়ার্ডের সুধী নির্বাচকমণ্ডলীর।“

দীপা যদি নির্বাচকমণ্ডলীর আশীর্বাদের প্রত্যাশী, ১২ নম্বর ওয়ার্ডের চিকিৎসক প্রার্থী মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের কথায়, “আমার ৯৩ বছরের শ্বশুরমশাইয়ের আশীর্বাদ চাইব। আর মায়ের আশীর্বাদ ছাড়া আমি কোনও কাজই করি না। যদিও আমার মা ইহজগতে নেই কিন্তু আমি মাকে প্রণাম করে দিন শুরু করি।“ অন্যদিকে, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর পুত্র ৮৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সৌরভ বসু ভোটের দিনটা শুরু করতে চান “মা বাবা-র আশীর্বাদ নিয়ে।“ ভোটপ্রাপ্তির ব্যবধানের অনুমান কী? মীনাক্ষীর কথায়, “আমি এবার প্রথম রাজনৈতিক ময়দানে। আশা করব ব্যবধান আগের চেয়ে বাড়বে।“ দীপা-র কথায়, “নিজের ওপর আত্মবিশ্বাসী। পুরনো হিসেব খতিয়ে দেখছি না।“

সৌরভ বসুর জবাব, “২০১৫-তে বিজেপি জিতেছিল ১১০ ভোটে। এবার আমরা ভাল ব্যবধানে জিতব।“ ভোটের আগের দিন রুটিনে কোন কাজে অগ্রাধিকার দিচ্ছেন? সৌরভ জানান, “বুথে বুথে যাচ্ছি। কোনও অসুবিধে হচ্ছে কিনা, খোঁজ নিচ্ছি।“ মীনাক্ষীর জবাব, “এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাদের পাশে থাকার চেষ্টা করছি। ভোট কেন্দ্রে নিরুপদ্রবে সবাই ভোট দিতে পারবেন এই আশা করব।“ এই প্রতিবেদককে দীপার জবাব, “কী করে ৭৪ নং ওয়ার্ডের, ৩৮ টা বুথ রক্ষা করব। আমরা করব জয়। জয় হিন্দ।” ১০৩ ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার তথা এবারের ভোটে সিপিএম প্রার্থী নন্দিতা রায়ের প্রধান লক্ষ্য তৃণমূলের থাবা থেকে ওয়ার্ডটি রক্ষা করা। তাঁর কথায়, “যথাসাধ্য প্রস্তুতি নিয়েছি। রবিবার পরীক্ষা। এবার কে, কীরকম নম্বর দেবেন, কে জানে?“

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top