News Flash

  • Home
  • Uncategorized
  • মাধ্যমিক টার্ম ওয়ান পরীক্ষায় প্রশ্ন বিভ্রাট, পরীক্ষা শুরু হল ৩০ মিনিট দেরিতে
Image

মাধ্যমিক টার্ম ওয়ান পরীক্ষায় প্রশ্ন বিভ্রাট, পরীক্ষা শুরু হল ৩০ মিনিট দেরিতে

রাজনগর, ১৬ ডিসেম্বর : মাধ্যমিকের টার্ম ওয়ান পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাট দেখা দিয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর ব্লকের চোত্তাখলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ওই ঘটনায় তীব্র অসন্তোষ ছড়িয়েছে। ৩০ মিনিট পরে প্রশ্নপত্রের ব্যবস্থা করে পরীক্ষা শুরু করা হয়েছে।

মাধ্যমিক টার্ম ওয়ান পরীক্ষার প্রথম দিনে রাজনগর ব্লকের চোত্তাখলা দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে ইংরেজি পরীক্ষায় প্রশ্ন এসেছিল অন্য পরীক্ষার। যথারীতি খাম খুলে প্রধান শিক্ষক হতবাক। দপ্তরের খামখেয়ালিপনার কারনে চোত্তাখলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা সঠিক সময়ে শুরু করা যায়নি।

এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জীবন চন্দ্র দাস বলেন, প্রশ্নপত্র সঠিক না আসার কারনে এধরণের বিপত্তি দেখা দিয়েছে। বৃহস্পতিবার ছিল মাধ্যমিক পরীক্ষার ইংরেজি পরীক্ষা। কিন্তু প্যাকেটের ভেতরে ছিল অন্য পরীক্ষার প্রশ্নপত্র। খামের ওপর ইংরেজি লেখা থাকলেও ভিতরে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ছিল। ফলে, পরীক্ষা শুরু করতে ত্রিশ মিনিট দেরীতে শুরু হয়েছে।

প্রসঙ্গত, প্রশ্নপত্র দুধরনের হয়, অড ও ইভেন। কিন্তু ইভেনের প্রশ্ন ঠিক ছিল। অড প্রশ্নপত্রের জায়গায় অন্য প্রশ্নপত্র চলে আসে। পরবর্তী সময়ে পাশ্ববর্তী বিদ্যালয় থেকে হোয়াটসঅ্যাপ মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করেন এবং প্রধান শিক্ষক জেরক্স করে পরীক্ষা শুরু করেন। প্রধান শিক্ষক আরো বলেন, সবাই যদি সঠিক ভাবে মনযোগ সহকারে কাজ করে তাহলে ভুল হওয়ার কথা নয়। পরীক্ষা কেন্দ্রে আসা পরীক্ষার্থীদের অভিবাবকরা এবিষয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top