News Flash

  • Home
  • Uncategorized
  • তিপরা মথা ও টিপিএফ-র মধ্যে সংঘর্ষ, আহত বহু
Image

তিপরা মথা ও টিপিএফ-র মধ্যে সংঘর্ষ, আহত বহু

আগরতলা, ১৬ ডিসেম্বর : প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তিপরা মথা এবং পাতালকন্যা জমাতিয়ার টিপিএফ-র মধ্যে রাজনৈতিক বিরোধ চরম আকার ধারণ করেছে। ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের সদর কার্যালয় এলাকায় দুটি সংগঠনের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজ্যের পাহাড়ি এলাকাতেও রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। বৃহস্পতিবার ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের সদর কার্যালয় সংলগ্ন এলাকায় দুটি উপজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ শেষ পর্যন্ত সংঘর্ষে পরিণত হয়। তাতে বেশ কয়েকজন রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, বিশ্ব মানবাধিকার দিবস পালন করার জন্য ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের সদর কার্যালয়স্থিত খুমুলুঙের খুম্পুই ময়দানে প্রস্তুতি নেয় টিপিএফ। তাতে বাধা দেয় তিপরা মথা দলের নেতারা। টিপিএফের অভিযোগ, তিপরা মথার নেতারা টিপিএফ নেতাদের মারধর করেছেন। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন টিপিএফ নেতৃত্ব। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছে খুমুলুঙ হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় পরিস্থিতির চরম অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে এলাকায় অতিরিক্ত পুলিশ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

সমতল এলাকার পাশাপাশি রাজ্যের পাহাড়ি এলাকাতেও রাজনৈতিক কার্যকলাপ দিনের পর দিন বেড়ে চলেছে। উপজাতি ভিত্তিক দুটি আঞ্চলিক দল নিজেদের মধ্যে মতভেদকে কেন্দ্র করে হিংসায় উন্মত্ত হয়ে উঠেছে। এর জল বহুদূর পর্যন্ত গড়ানোর আশঙ্কা রয়েছে। কার্যত প্রদ্যুৎ কিশোর দেব্বর্মন এবং পাতালকন্যা জমাতিয়ার মধ্যে এই বিভেদ ও ইগোর লড়াই চরমে পৌঁছেছে। এর শেষ কোথায় সেটাই এখন দেখার বিষয়।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top