News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরের ইমফলে আইইডি বিস্ফোরণ, হতাহতের খবর নেই
Image

মণিপুরের ইমফলে আইইডি বিস্ফোরণ, হতাহতের খবর নেই

ইমফল, ১৫ ডিসেম্বর (হি.স.) : মণিপুরের রাজধানী ইমফলে এক শক্তিশালী আইইডি বিস্ফোরণের ঘটনা সংগঠিত হয়েছে। তবে সংগঠিত আইইডি বিস্ফোরণে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বুধবার সকাল প্রায় সাড়ে ছয়টায় (৬:৩০) রাজধানী ইমফলের উপকণ্ঠ লামলং এলাকার টিনসিড রোডে অবস্থিত একটি ফাৰ্মাসির সামনে সংঘটিত হয়েছে এই বিস্ফোরণ। তবে শীতের সকালে বিস্ফোরণ স্থলের আশপাশে মানুষজন না থাকায় সৌভাগ্যবলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে বিস্ফোরণের পর গোটা রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি কে বা কারা এই আইইডি বিস্ফোরণ সংগঠিত করেছে, সে সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, গত ১৩ নভম্বর রাজ্যের চূড়াচাঁদপুর জেলার সিংঘাট মহকুমার এস সেখেন গ্রামে ভারত-মায়ানমার সীমান্তবর্তী ৪৩ নম্বর পিলারের কাছে জঙ্গি হামলায় আধা-সেনাবাহিনী ৪৬ নম্বর আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী (৪০), তাঁর পত্নী অনুজা (৩৮) ও পুত্র আবির (৫) এবং কুইক রিঅ্যাকশন টিমের চার জওয়ানের মৃত্যু হয়েছিল। এর পর ১৮ নভেম্বর ভোর প্রায় চারটা নাগাদ পশ্চিম ইমফল জেলার কইরেংগেই এলাকায় কে বা কারা একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ সংগঠিত করেছিল। তবে সেদিনের বিস্ফোরণে কেউ হতাহত হননি।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top