News Flash

  • Home
  • Uncategorized
  • পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৫ জানুয়ারী
Image

পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৫ জানুয়ারী

বিলোনিয়া, ১৫ ডিসেম্বর : পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৫ জানুয়ারী। বুধবার ওই উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা।  অন্যান্য বছরের ন্যায় এইবছরও শান্তির বাজার মহকুমার অন্তর্গত পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে চলছে ঐতিহ্যবাহী পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব ২০২২।

এই মেলাকে কেন্দ্র করে বুধবার শান্তির বাজার মহকুমা শাসকের উদ্যোগে জোলাইবাড়ির পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে প্রসাশনিক স্তরের আধিকারিক ও এলাকার লোকজনদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই আলোচনাসভায় সকলের সিদ্ধান্ত অনুযায়ী মেলার দিনক্ষন বাছাই করা হয়েছে। জানুয়ারী মাসের ২৩, ২৪, ২৫ তারিখ চলবে পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব ২০২২ ।  

এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তা নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়  আলোচনা করে মেলা কমিটির নাম ঘোষনা করা হবে। শান্তির বাজার মহকুমা শাসকের উদ্যোগে আজ প্রথম পর্যায়ে আলোচনা করা হয়েছে। পিলাক প্রত্ন ও পর্যটন উৎসবকে  সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের তরফ থেকে সকলের সহযোগিতা আহ্বান করা হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top