News Flash

  • Home
  • Uncategorized
  • বিপদজনক অবস্থায় কমলপুরে দীঘির পাড়, দ্রুত সংস্কারের দাবি
Image

বিপদজনক অবস্থায় কমলপুরে দীঘির পাড়, দ্রুত সংস্কারের দাবি

কমলপুর, ১৫ ডিসেম্বর : ধলাই জেলার কমলপুর শহরের পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দিঘীরপাড় বিপদজনক অবস্থায় রয়েছে। অবিলম্বে দিঘীরপাড় সংস্কার করার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে। কমলপুর শহরের পুরাতন মোটর স্ট্যান্ড   সংলগ্ন এলাকায় সরকারি দিঘির পশ্চিম পাড়ে আরসিসি বাঁধানো রেলিং সহ পাড় বিপদজনক অবস্থায় দিঘির দিকে হেলে পড়েছে। যে কোন সময় বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। শহরের পুরাতন মোটর স্ট্যান্ড এলাকাবাসীর দাবি বিপদজনক অবস্থায় হেলে পড়া দিঘির বাঁধ অতিসত্বর মেরামত করা হোক।
যেকোন সময় পাড় ভেঙ্গে বিপদ ঘটতে পারে। কারন, শহরের এই দিঘির চারদিকে আরসিসি বাঁধানো রেলিং দেওয়া পাড়ের পশ্চিমের বৃহৎ অংশ ফাটল দিয়ে দিঘির জলে মাটি সরে গিয়ে হেলে পড়েছে। প্রতিদিন দিঘির চারদিকে সকাল বিকাল মানুষ শরীরচর্চার জন্য হাটাহাটি করেন।
জানা গেছে, পাঁচ বছর আগে কমলপুর নগর পঞ্চায়েত থেকে পুরাতন মোটর স্ট্যান্ড এলাকার দিঘিটির চারদিক আরসিসি সহ রেলিং দিয়ে বাঁধানো হয়েছিল। চার বছর কেটে যাওয়ার পর দেখা দেয় দিঘির পাড়ের বিপদজনক অবস্থা। এই অবস্থায় শহরের পুরাতন মটর স্ট্যান্ড এলাকাবাসীরা শহরের সৌন্দর্যের জন্য অতিসত্বর কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান, কমলপুর মহকুমা শাসকের নিকট দিঘি মেরামত করার দাবি জানান।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top