কমলপুর, ১৫ ডিসেম্বর : ধলাই জেলার কমলপুর শহরের পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দিঘীরপাড় বিপদজনক অবস্থায় রয়েছে। অবিলম্বে দিঘীরপাড় সংস্কার করার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে। কমলপুর শহরের পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সরকারি দিঘির পশ্চিম পাড়ে আরসিসি বাঁধানো রেলিং সহ পাড় বিপদজনক অবস্থায় দিঘির দিকে হেলে পড়েছে। যে কোন সময় বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। শহরের পুরাতন মোটর স্ট্যান্ড এলাকাবাসীর দাবি বিপদজনক অবস্থায় হেলে পড়া দিঘির বাঁধ অতিসত্বর মেরামত করা হোক।
যেকোন সময় পাড় ভেঙ্গে বিপদ ঘটতে পারে। কারন, শহরের এই দিঘির চারদিকে আরসিসি বাঁধানো রেলিং দেওয়া পাড়ের পশ্চিমের বৃহৎ অংশ ফাটল দিয়ে দিঘির জলে মাটি সরে গিয়ে হেলে পড়েছে। প্রতিদিন দিঘির চারদিকে সকাল বিকাল মানুষ শরীরচর্চার জন্য হাটাহাটি করেন।
জানা গেছে, পাঁচ বছর আগে কমলপুর নগর পঞ্চায়েত থেকে পুরাতন মোটর স্ট্যান্ড এলাকার দিঘিটির চারদিক আরসিসি সহ রেলিং দিয়ে বাঁধানো হয়েছিল। চার বছর কেটে যাওয়ার পর দেখা দেয় দিঘির পাড়ের বিপদজনক অবস্থা। এই অবস্থায় শহরের পুরাতন মটর স্ট্যান্ড এলাকাবাসীরা শহরের সৌন্দর্যের জন্য অতিসত্বর কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান, কমলপুর মহকুমা শাসকের নিকট দিঘি মেরামত করার দাবি জানান।

বিপদজনক অবস্থায় কমলপুরে দীঘির পাড়, দ্রুত সংস্কারের দাবি
Releated Posts
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















