News Flash

  • Home
  • Uncategorized
  • বুথের ভোটার ছাড়া এজেন্ট নয়, ফের প্রতিবাদ বিজেপি-র
Image

বুথের ভোটার ছাড়া এজেন্ট নয়, ফের প্রতিবাদ বিজেপি-র

কলকাতা, ১৪ ডিসেম্বর (হি. স.) : বাইরের বুথের কোনও ভোটারকে এজেন্ট হিসেবে বুথে বসানো যাবে না। সাধারণত, এতদিন সংশ্লিষ্ট বিধানসভা এলাকা ভোটার হলেই যে কোনও একটি বুথে এজেন্ট হতে পারতেন। এই সিদ্ধান্তে ফের প্রতিবাদ জানাল বিজেপি।

কমিশনের নয়া নির্দেশে বলা হয়েছে, এমনটা হলে বাইরের কোনও ব্যক্তিও এলাকায় প্রবেশ করতে পারেন। তাই একমাত্র সংশ্লিষ্ট বুথের ভোটাররাই এজেন্ট হতে পারবেন। তৃণমূলের তরফে বার বার এই দাবি করা হয়েছে। শাসক শিবিরের দাবি ছিল,বুথের ভোটারই সেই বুথে এজেন্ট হবে। কিন্তু বিজেপি, সিপিএম, কংগ্রেস -সহ বিরোধীরা বলে আসছিল, বিধানসভা এলাকার ভোটার হলেই যেন এজেন্ট করতে দেওয়া হয়। এখন রাজ্যের নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আদতে শাসক দলের ইচ্ছাই মান্যতা পেল বলে মত বিরোধীদের।

রাজ্য নির্বাচন কমিশনারকে মঙ্গলবার এক চিঠিতে দলের তরফে লেখা হয়েছে, আমরা ২ ডিসেম্বর তারিখের আমাদের চিঠি এবং ৭ ডিসেম্বর বিজেপি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বুথ এজেন্ট/রিলিভারকে অনুমতির ব্যাপারে আমরা আপনাকে মনে করিয়ে দিতে চাই যে তৃণমূল ব্যতীত ২২ নভেম্বর কমিশনের প্রথম সর্বদলীয় বৈঠকে সমস্ত পক্ষ একই সমস্যাটি উত্থাপন করেছিল। চিঠিতে সই করেছেন অর্জুন সিং এবং শিশির বাজোরিয়া।

Releated Posts

প্রাক্তন বঙ্গমন্ত্রীর জামিন মামলায় রায় দেওয়া থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): বহুকোটি টাকার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের…

ByByNews Desk Aug 19, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top