আগরতলা, ১৪ ডিসেম্বর : সাতসকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় বর্ডার গোল চক্কর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের বর্ডার গোলচক্কর এলাকায় বাজারের একটি পরিত্যক্ত ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এদিন মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত ব্যক্তির নাম নারায়ন দেব বাড়ি চান্দিনামুড়া এলাকায় বলে জানা গেছে এবং পেশায় ওই ব্যক্তি গাড়ি চালক বলে চিহ্নিত হয়েছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘ নয় দশ বছর ধরে ওই ব্যক্তি বর্ডার গোলচক্কর এলাকায় থাকতেন। তিনি ভীষণ মদ্যপান করতেন। গতকাল রাতেও তাকে মদের ঠেক থেকে বের হতে দেখেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বাজারের ওই পরিত্যক্ত ঘরে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তিনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। সে অনুযায়ী পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।
তবে এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। সাতসকালে বর্ডার গোলচক্কর বাজারের পরিত্যক্ত ঘরে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় জনগণ রীতিমতো আতঙ্কিত হয়ে উঠেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য স্থানীয় জনগণ দাবি জানিয়েছেন।

Tripura: ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, আতঙ্ক বর্ডার গোল চক্কর এলাকায়
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















