News Flash

  • Home
  • Uncategorized
  • Tripura: ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, আতঙ্ক বর্ডার গোল চক্কর এলাকায়
Image

Tripura: ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, আতঙ্ক বর্ডার গোল চক্কর এলাকায়

আগরতলা, ১৪ ডিসেম্বর : সাতসকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় বর্ডার গোল চক্কর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের বর্ডার গোলচক্কর এলাকায় বাজারের একটি পরিত্যক্ত  ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এদিন মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  মৃত ব্যক্তির নাম নারায়ন দেব বাড়ি চান্দিনামুড়া এলাকায় বলে জানা গেছে এবং পেশায় ওই ব্যক্তি গাড়ি চালক বলে চিহ্নিত হয়েছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘ নয় দশ বছর ধরে ওই ব্যক্তি বর্ডার গোলচক্কর এলাকায় থাকতেন। তিনি ভীষণ মদ্যপান করতেন। গতকাল রাতেও তাকে মদের ঠেক থেকে বের হতে দেখেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বাজারের ওই পরিত্যক্ত ঘরে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তিনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। সে অনুযায়ী পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।
তবে এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।  সাতসকালে বর্ডার গোলচক্কর বাজারের পরিত্যক্ত ঘরে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় জনগণ রীতিমতো আতঙ্কিত হয়ে উঠেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য স্থানীয় জনগণ দাবি জানিয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top