News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর বাসে জঙ্গি হামলা, নিহত ৩
Image

শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর বাসে জঙ্গি হামলা, নিহত ৩

শ্রীনগর, ১৩ ডিসেম্বর (হি.স) : সোমবার সন্ধ্যায় রাজধানী শ্রীনগরের উপকণ্ঠে আরিপোরা-জিওয়ান এলাকায় নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাল জঙ্গিরা। জঙ্গি হামলায় জম্মু-কাশ্মীর পুলিশের ১৪ জন সদস্য আহত হয়েছেন। তিনজনকে সংকটজনক অবস্থায় শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে ৩ জন পুলিশকর্মী মারা গিয়েছেন।

জম্মু কাশ্মীর পুলিশের সদস্যদের নিয়ে একটি বাস শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। জিওয়ানের পান্থাচক এলাকায় বাসটি পৌঁছতেই জঙ্গিরা বাসটিকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আচমকা আক্রমণের মুখে পড়ে হতচকিত হয়ে যান পুলিশকর্মীরা।


সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পান্থচকের অদূরে জম্মু ও কাশ্মীর পুলিশের ক্যাম্পের কাছেই জওয়ানদের কনভয়ের একটি বাসে হামলা হয়। দ্রুত এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় সূত্রের খবর, জওয়ান বোঝাই বাসের ছাদে উঠে এক জঙ্গি স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলিবর্ষণ করে।

জম্মু কাশ্মীর পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল জানাচ্ছে, আহতদের মধ্যে একজন এএসআই, একজন সিলেকশন গ্রেড কনস্টেবলের মৃত্যু হয়েছে হাসপাতালে। গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে যৌথ বাহিনী।


উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা এলাকায় এক আত্মঘাতী বোমা হামলাকারী গাড়ি নিয়ে ভারতীয় আধা সামরিক বাহিনীর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের একটি বাসে ধাক্কা মারে। একটি বড় বিস্ফোরণ হয় এবং ৪০ জনেরও বেশি জওয়ান নিহত হন। সেই ঘটনার ভয়াবহ স্মৃতি উস্কেই সোমবারের এই হামলা।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top