News Flash

  • Home
  • Uncategorized
  • নিজস্ব পুলিশ রুলস তৈরীর জন্য বিশেষ অধিবেশন করতে হবে : এডিসি-র চেয়ারম্যান
Image

নিজস্ব পুলিশ রুলস তৈরীর জন্য বিশেষ অধিবেশন করতে হবে : এডিসি-র চেয়ারম্যান

আগরতলা, ১৩ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরা জনজাতি এলাকা সব-শাসিত জেলা পরিষদে ক্ষমতার পরিবর্তন হয়েছে। ফলে, এডিসিকে নতুন করে সাজানোর প্রক্রিয়া চলছে। হয়তো, সেই লক্ষ্যেই এডিসি-তে নিজস্ব পুলিশ রুলস তৈরীর চিন্তাভাবনা শুরু হয়েছে। তাই, এডিসি-র চেয়ারম্যান জগদীশ দেব্বর্মার বক্তব্য, নিজস্ব পুলিশ রুলস তৈরীর জন্য বিশেষ অধিবেশন করতে হবে।


আজ সোমবার এডিসি-র উদ্যোগে পশ্চিম জোনাল অফিস প্রাঙ্গনে মহারাজা কিরীট বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ওই অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে এডিসি-র চেয়ারম্যান জগদীশ দেব্বর্মা বলেন, ১৯৯৪ সালে কংগ্রেস যুব সমিতি জোট পরিচালন কমিটি এডিসি পুলিশ বিল অনুমোদন করে রাজ্যপালের অনুমোদনের জন্য ত্রিপুরা সরকারের মাধ্যমে পাঠিয়েছিল। রাজ্যপাল ২০০৭ সালে পুলিশ আইন অনুমোদন করেছিল। কিন্ত, পুলিশ রুলস তৈরী করতে ১০ দিনের বিশেষ অধিবেশনের প্রয়োজন রয়েছে।


তাঁর কথায়, ওই অধিবেশনে পুলিশ রুলস তৈরীর জন্য জন প্রতিনিধিগণ আলোচনা করবেন। তারপর রুলস তৈরী করা হবে। তাঁর দাবি, রুলস তৈরী হবার পর এডিসি প্রশাসন পুলিশ বিভাগে সরাসরি লোক নিয়োগ করতে পারবে। তাই, বিশেষ অধিবেশন ডাকতে হবে, বলেন তিনি।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top