News Flash

  • Home
  • Uncategorized
  • Trinamool Congress: তৃনমূলে যোগ দিলেন ২৭ পরিবারের ৯৩ জন ভোটার
Image

Trinamool Congress: তৃনমূলে যোগ দিলেন ২৭ পরিবারের ৯৩ জন ভোটার

আগরতলা, ১৩ ডিসেম্বর : সোমবার আগরতলায় পুর নিগম এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় ধলাই জেলা থেকে ২৭ পরিবারের ৯৩ জন ভোটার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্যে সাংগঠনিক তৎপরতা আরো বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেছে। আগরতলা শহর এবং রাজ্যের বিভিন্ন স্থানে কর্মীসভা সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার আগরতলায় আগরতলা পৌর নিগম এলাকার কর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মী সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, সংসদ সুস্মিতা দেব এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মী সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস আগামী কুড়ি ডিসেম্বর রাজ্যের প্রতিটি অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করবে। ৫ জানুয়ারি রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এবছর রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হবে। এ উপলক্ষে রক্তদান শিবির সহ নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের রাজ্য স্টিয়ারিং কমিটির কনভেনার বলেন, কর্মীসভায় ধলাই জেলার সামু ব্লগ এলাকা থেকে ২৭ পরিবারের ৯৩ জন ভোটার তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। আগরতলায় আয়োজিত কর্মীসভায় আমবাসা পুর পরিষদে তৃণমূল কংগ্রেসের একমাত্র নির্বাচিত সদস্যকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top