News Flash

  • Home
  • Uncategorized
  • E-Shram: অসংগঠিত শ্রমিকদের তালিকাভুক্ত করতে ই-শ্রম কার্ড প্রদান
Image

E-Shram: অসংগঠিত শ্রমিকদের তালিকাভুক্ত করতে ই-শ্রম কার্ড প্রদান

আগরতলা, ১৩ ডিসেম্বর : অসংগঠিত সমস্ত শ্রমিকদের তালিকাভুক্ত করে সরকারি সুযোগ-সুবিধা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগকে সফল করার জন্য সোমবার এনবিআরসি ক্লাবে এক শিবিরের আয়োজন করা হয়েছে।

সোমবার  এনবিআরসি ক্লাবে আয়োজিত বিবেকানন্দ বিচার মঞ্চ-র উদ্যোগে ই- শ্রম কার্ড বিতরণের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন কাউন্সিলার অভিজিৎ মল্লিক,  গৌতম মজুমদার সহ ক্লাবের কর্ম কর্তারা। ই-শ্রম কার্ড প্রদানের উদ্দেশ্য সম্পর্কে আয়োজকরা বলেন, দেশের বহু শ্রমিক রয়েছেন যাদেরকে তালিকাভুক্ত করা সম্ভব হয়নি। এসব অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেকের মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অসংগঠিত শ্রমিকদের তালিকাভুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছেন এবং প্রত্যেকের কাছে ই- শ্রম কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অসংগঠিত শ্রমিকদের এভাবে তালিকাভুক্ত করে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সরাসরি পৌঁছে দেওয়া হবে বলেও উদ্যোক্তারা জানিয়েছেন।

ইতিপূর্বেও অসংগঠিত শ্রমিকদের তালিকাভুক্ত করে এধরনের কার্ড প্রদান করা হয়েছে এবং যারা এখনো তালিকাভুক্ত হন নেতাদেরকে পরবর্তী সময়ে তালিকাভুক্ত করে ই- শ্রম কার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন তারা।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top