News Flash

  • Home
  • Uncategorized
  • 10323: চাকুরীচ্যূতির পত্র অথবা চাকুরিতে পুনর্বহাল, দাবি জয়েন্ট মুভমেন্ট কমিটির
Image

10323: চাকুরীচ্যূতির পত্র অথবা চাকুরিতে পুনর্বহাল, দাবি জয়েন্ট মুভমেন্ট কমিটির

আগরতলা, ১৩ ডিসেম্বর : চাকরিচ্যুত শিক্ষকদের প্রত্যেককে চাকুরীচ্যূতির পত্র অথবা চাকুরিতে পুনর্বহাল করার জোরালো দাবি জানিয়েছে জয়েন্ট মুভমেন্ট কমিটি। সোমবার শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানিয়েছেন তারা।

১০৩২৩ জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আজ শিক্ষাভবনে শিক্ষা অধিকর্তার নিকট সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। কি কারণে তাদেরকে চাকুরিচ্যুত করা হয়েছে সেই বিষয়ে জানতে যান তারা। চাকরিচ্যুত ১০৩২৩  শিক্ষকদের পুনরায় চাকরিতে বহাল করার দাবি জানিয়েছে জয়েন্ট মুভমেন্ট কমিটি।

শিক্ষা অধিকর্তার অফিস থেকে বেরিয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান, কোন মামলায় চাকুরিচ্যুত করা হয়েছে সে সম্পর্কে তাদেরকে লিখিতভাবে জানাতে হবে। প্রত্যেককে পৃথক পৃথকভাবে চাকুরীচ্যূতির পত্র দিতে হবে। শিক্ষা দপ্তর এ বিষয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পৃথক পৃথকভাবে চাকুরীচ্যূতির পত্র দিতে ব্যর্থ হলে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করার জন্য জোরালো দাবি জানিয়েছে জয়েন্ট মুভমেন্ট কমিটি।

নেতৃবৃন্দ আরো জানান, গত ১০ নভেম্বর তারা শিক্ষা অধিকর্তার কাছে এসমস্ত বিষয় উল্লেখ করে স্মারকলিপি দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সদুত্তর মেলেনি। সোমবার শিক্ষা অধিকর্তা চান্দনি চন্দ্রনের সঙ্গে সাক্ষাৎ করে চাকরিচ্যুত শিক্ষকরা আরো জানতে চান, একই চাকুরী নীতিতে ২০১২ সালে বিজ্ঞান শিক্ষকরা নিযুক্ত হয়েছিল। তাদেরকে কেন চাকরিতে বহাল রাখা হয়েছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top