News Flash

  • Home
  • Uncategorized
  • Kareena kapoor: করোনায় আক্রান্ত করিনা কাপুর, অমৃতা অরোরার শরীরেও কোভিড সংক্ৰমণ
Image

Kareena kapoor: করোনায় আক্রান্ত করিনা কাপুর, অমৃতা অরোরার শরীরেও কোভিড সংক্ৰমণ

মুম্বই, ১৩ ডিসেম্বর (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। কোভিডে সংক্রমিত হয়েছেন করিনার প্রিয় বান্ধবী ও অভিনেত্রী অমৃতা অরোরাও। উভয়ের বিরুদ্ধে করোনা-বিধি লঙ্ঘনের অভিযোগও উঠেছে। বৃহন্মুম্বই পৌর নিগম (বিএমসি) জানিয়েছে, অভিনেত্রী করিনা কাপুর ও অমৃতা অরোরা দু’জনেই কোভিড নিয়ম লঙ্ঘন করেছেন এবং বেশ কয়েকটি পার্টিতে যোগ দিয়েছিলেন। দুই অভিনেত্রীর সান্নিধ্যে আসা সকলকে আরটি-পিসিআর পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বিএমসি।

সোমবার করিনা কাপুর ও তাঁর অত্যন্ত কাছের বান্ধবী অমৃতা অরোরার করোনা-রিপোর্ট পজিটিভ এসেছে। খুব সম্প্রতি মুম্বইতে অনিল কাপুরের মেয়ে রিয়া কাপুর তাঁদের বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলেন, সেই পার্টিতে অংশ নিয়েছিলেন প্রিয় দুই বান্ধবী। এরপর সোমবার জানা যায়, করিনা ও তাঁর বান্ধবী করোনায় সংক্রমিত হয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top