News Flash

  • Home
  • Uncategorized
  • Procession : যাদবপুর এলাকায় বামেদের মিছিল
Image

Procession : যাদবপুর এলাকায় বামেদের মিছিল

কলকাতা, ১২ ডিসেম্বর (হি. স.): একুশের বিধানসভা ভোটে ঐতিহাসিক ফল হয়েছিল বামেদের । বিধানসভার ভোটের ফল বেরোলে দেখা যায় একটিও আসন পায় না বামেরা । বিধানসভার ভোট থেকে শিক্ষা নিয়ে পুরসভার ভোটে কোমড় বেঁধে নেমেছে বামেরা । সিপিএম বিরোধীদলগুলোকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তারা । তাই এবার বামেদের পুরসভার ভোটের প্রার্থী তালিকায় লক্ষ্য করা গিয়েছে চমক । বেশিরভাগ রেড ভ্যালেন্টিয়ারকে করা হয়েছে প্রার্থী । আর আজ পুরসভা ভোটের প্রচারের শেষ রবিবার । ছুটির বেলায় ভোট প্রচারে যাদবপুর এলাকায় মিছিল বামেদের ।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট । আর ২১ ডিসেম্বর পুরভোটের ফল । পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই প্রচারে বেরিয়ে পড়েছে প্রার্থীরা । সেই তালিকা থেকে পিছিয়ে নেই বামেরাও । ভোট প্রচারের শেষ রবিবারে ৯৫, ৯৬ ও ৯৯ নম্বর ওয়ার্ডের তিন সিপিআইএম প্রার্থীর সমর্থনে মিছিল যাদবপুরে । ৯৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী অন্বেষা ভৌমিক, ৯৬ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী দিপালী গোস্বামী সহ ৯৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী শিখা মুখোপাধ্যায়ের সমর্থনে এদিন যাদবপুর এইট বির বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে বিজয়গড়, পল্লীশ্রী, লায়েলকা হয়ে বাঘাযতীন মোড় পর্যন্ত মিছিল করেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সহ বাম নেতা তথা কলকাতা পুরসভা প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ বাদশা মৈত্ররা ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top