News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকল্পের চেয়ে বিজ্ঞাপনে বেশি ব্যয় করেছে বিজেপি : অখিলেশ যাদব
Image

প্রকল্পের চেয়ে বিজ্ঞাপনে বেশি ব্যয় করেছে বিজেপি : অখিলেশ যাদব

লখনউ, ১১ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে বাক-যুদ্ধ ততটাই বাড়ছে। এবার বিজেপিকে তীব্র আক্রমণ করলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শনিবার অখিলেশ যাদব বলেছেন, “২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হবে বলে স্বপ্ন দেখিয়েছিল বিজেপি, বাড়তি আয়ের কৃষকরা কোথায়? তাঁরা প্রকল্পের চেয়ে বিজ্ঞাপনে বেশি ব্যয় করে। যুবকরা চাকরি পাচ্ছে বলে বিশাল হোর্ডিং লাগানো হয়েছে, তারা উত্তর প্রদেশে কোথায় চাকরি দিয়েছে?”

অখিলেশ যাদব এদিন আরও বলেছেন, “সমাজবাদী পার্টি যুবকদের ল্যাপটপ দিয়েছে এবং বিজেপি লাঠিচার্জ করেছে। সমাজবাদী পার্টি দরিদ্রদের লোহিয়া আবাস দিয়েছে এবং বিজেপি লখিমপুর খেরিতে কৃষকদের পিষে দিয়েছে এবং তাঁদের হত্যা করেছে। সমাজবাদী পার্টি উন্নয়নে বিশ্বাস করে, কিন্তু তাঁরা শুধু নাম পরিবর্তনে বিশ্বাস করে।” বিজেপি যে সমস্ত প্রকল্পের উদ্বোধন করছে, তা নিয়ে খোঁচা দিয়ে অখিলেশ বলেছেন, “বিজেপি যে সমস্ত প্রকল্পগুলি উদ্বোধন করেছে তার বেশিরভাগই সমাজবাদী পার্টি শুরু করেছিল। সমাজবাদী পার্টি জমি না দিলে গোরক্ষপুর এইমস কখনই তৈরি হতে পারত না। উত্তর প্রদেশের জনগণ আর ‘যোগী’ সরকার চায় না, তারা ‘যোগ্য’ সরকার চায়।”

Releated Posts

প্রাক্তন বঙ্গমন্ত্রীর জামিন মামলায় রায় দেওয়া থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): বহুকোটি টাকার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের…

ByByNews Desk Aug 19, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top