News Flash

  • Home
  • Uncategorized
  • Attempt : অমরপুর থেকে এক স্কুল ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা
Image

Attempt : অমরপুর থেকে এক স্কুল ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। গোমতী জেলা অমরপুর থেকে এক স্কুল ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা করে স্থানীয় দুর্বৃত্তরা। অবশ্য স্থানীয় লোকজন দেখে ফেলায় প্রাণে রক্ষা পেয়েছে ওই স্কুল পড়ুয়া ছাত্র। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এক স্কুলছাত্র অপহরণের ঘটনা প্রকাশ্যে এলো বৃহস্পতিবার। ঘটনা ঘটে অমরপুর বীরগঞ্জ থানাধীন টাউন শংকর পল্লী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়,মোঃ আশিক মিয়া নামে এক স্কুলছাত্র প্রাইভেট টিউশনে যাওয়ার সময় অমরপুর এগার নং ওয়ার্ডের সিপিআইএম বিজিত প্রার্থীর ছেলে স্কুল ছাত্রকে অপহরণ করার চেষ্টা করে। এলাকার মানুষের সহযোগিতায় ব্যর্থ হয় ছাত্রকে অপহরণের চেষ্টা ।

খবর দেওয়া হয় থানায়। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। স্কুল ছাত্রীর বাবা অভিযোগ করেছেন তাকে প্রাণে মারার লক্ষ্যেই অপহরণ করে জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয়েছিল। খবর পেয়ে তিনি সেখানে ছুটে যায় অল্পেতে রক্ষা হয়েছে। দুর্বৃত্তরা তাকেও বাধ্য করেছে বলে অভিযোগ। এদিকে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বীরগঞ্জ থানার পুলিশ।। পুরো ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এই ব্যাপারে বলতে গিয়ে স্কুল ছাত্রের বাবা জানান। তবে পুরো ঘটনায় স্কুল ছাত্রের বাবা বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top