News Flash

  • Home
  • Uncategorized
  • Blocked : ত্রিপুরা পিপলস ফ্রন্টের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ
Image

Blocked : ত্রিপুরা পিপলস ফ্রন্টের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে সোমবার ত্রিপুরা পিপলস ফ্রন্টের পক্ষ থেকে আমবাসা রেল স্টেশন ও আমবাসা গন্ডাছড়া রাস্তার জগন্নাথপুর ব্রিজের সামনে রাস্তা অবরোধ করে।রাজে পরিস্থিতির অবনতি ঘটেছে বলে কোনো গুরুতর অভিযোগ এনেছে ত্রিপুরা পিপলস ফ্রন্ট।সংগঠনের সুপ্রিমো পাতাল কন্যা জমাতিয়া আগেই ঘোষণা দিয়েছিলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কারণে সোমবার ত্রিপুরা বন্ধের ডাক দেওয়া হয়েছে। সে অনুযায়ী আজ সকাল থেকেই বন্ধের সমর্থনের ধলাই জেলার আম বাসায় রেলসশন সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে ত্রিপুরা পিপলস ফ্রন্ট। রেলপথের পাশাপাশি আমবাসা গন্ডাছড়া পথ অবরোধ করা হয়। অবরোধ আন্দোলনের ফলে রেল চলাচল এবং যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে আমবাসা থানার পুলিশ টিএসআর এবং সিআরপিএফ বাহিনীর জওয়ানদের নিয়ে অবরোধ স্থলে ছুটে যায়।


ধলাই জেলার আমবাসায় রেলপথ অবরোধ ও সড়ক অবরোধের খবর পেয়ে আমবাসা থানার পুলিশ টিএসআর এবং সিআরপিএফ বাহিনী ছুটে এসে অবরোধকারীদের গ্রেফতার করে নিয়ে যায়।দীর্ঘক্ষন চলে তাদের অবরোধ। ।শেষ পর্যন্ত তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে আমবাসা টাউনহলে। অস্থায়ী জেলে রাখা হয় তাদের। পরে রেল পরিষেবা ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়।রেলপথ ও সড়ক পথ অবরোধের ফলে দীর্ঘক্ষণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। একদিকে বৃষ্টি অন্যদিকে অবরোধের ফলে যাত্রীসাধারণ সহ যানবাহনের চালকদের চরম দুর্ভোগের শামিল হতে হয়েছে। আন্দোলনকারী সংগঠনের নিয়েছেন রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনিত কারণে তাদের আন্দোলন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top