News Flash

  • Home
  • Uncategorized
  • মে মাসের মধ্যে ৬-৮ দফায় পুরভোট, হাইকোর্টে হলফনামা কমিশনের
Image

মে মাসের মধ্যে ৬-৮ দফায় পুরভোট, হাইকোর্টে হলফনামা কমিশনের

কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স) : রাজ্যে মে মাসের মধ্যে ছয় থেকে আট দফায় ১১২টি পুরসভার ভোট হবে। সোমবার হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশেই এদিন হলফনামা দিতে হয় কমিশনকে। হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনের এই পরিকল্পনা খতিয়ে দেখার পর মঙ্গলবার ফের শুনানি হবে।
আগে এপ্রিলের মধ্যে পুরভোট শেষ করার কথা বলেছিল রাজ্য। এখন কেন তা পিছিয়ে মে মাস হল, তা নিয়ে প্রশ্ন তোলে বেঞ্চ। রাজ্য নির্বাচন কমিশন পরিকাঠামোর অপ্রতুলতার বিষয়টিই সামনে আনে।

রাজ্য নির্বাচন কমিশনের হলফনামায় উল্লেখ করা হয়, তাদের হাতে ১৫,৬৮৭টি ইভিএম রয়েছে। এর মধ্যে কলকাতা পুরভোটে লাগবে ৭,২১০ ইভিএম। এর পর হাতে যে ইভিএম পড়ে থাকবে, তা দিয়ে কয়েক দফাতেই ভোট করাতে হবে। কোনও কারণে ভোটগণনা আটকে গেলে সে ক্ষেত্রে ভোট করাতে সমস্যা হবে। রাজ্য নির্বাচন কমিশনের এই হলফনামার পর ১১১টি পুরসভায় কবে ভোট হবে, তা এখনও অনিশ্চিত। রাজ্য সরকারও এ নিয়ে ধন্ধে রয়েছে, তা কমিশনের হলফনামাতেই স্পষ্ট। হলফনামায় রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, নবান্ন চাইছে মে মাসের মধ্যে পুরভোট হোক।
পুরভোট পিছনোর কারণ হিসেবে উল্লেখ করা হয়, মার্চ মাসে মাধ্যমিক ও এপ্রিল মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। সিবিএসই ও আইসিএসই বোর্ডের পরীক্ষাসূচি এখনও প্রকাশিত হয়নি। তাই এই সময় পুরভোট করানো যাবে না।

প্রসঙ্গত, রাজ্যের সব পুরসভার ভোট একসঙ্গে চেয়ে হাইকোর্টে গিয়েছিল বিজেপি। তার প্রেক্ষিতেই এই মামলা চলেছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top