Mountains : সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত, কাশ্মীর ও লাদাখ কাঁপছে ঠাণ্ডায়

শ্রীনগর, ৫ ডিসেম্বর (হি.স.): পূর্বাভাস আগেই ছিল, সেই মতো রবিবার জম্মু ও কাশ্মীরের সমতল ভিজল বৃষ্টিতে। তুষারপাত হল কাশ্মীরের পাহাড়। শ্বেতশুভ্র বরফে ঢাকা পড়ল কাশ্মীর ও লাদাখের বিভিন্ন প্রান্ত। রবিবার তুষারপাত হয়েছে গুলমার্গ থেকে পহেলগাম-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে। বৃষ্টি ও তুষারপাতের সৌজন্যে ঠাণ্ডা জাঁকিয়ে পড়েছে কাশ্মীরে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রাস-কার্গিলে রবিবার হালকা তুষারপাত হয়েছে, তুষারপাত হয়েছে কাশ্মীরের পাহাড়েও।

আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে। রবিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৬ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ২.৭ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে মাইনাস ১.৪ ডিগ্রি, লাদাখের দ্রাস শহরে মাইনাস ৫.১ ডিগ্রি, লেহ-তেমাইনাস ৩.৬ ডিগ্রি।