News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধকারে ডুবল অ্যান্টার্কটিকা, এটাই বছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
Image

অন্ধকারে ডুবল অ্যান্টার্কটিকা, এটাই বছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

ওয়াশিংটন, ৪ ডিসেম্বর (হি.স.): দীর্ঘ ৬ মাস অন্ধকারে নিমজ্জিত থাকার পর অক্টোবরের মাঝামাঝি থেকে ৬ মাসের জন্য ফের সূর্য উঠেছিল অ্যান্টার্কটিকায়। পুরু বরফের চাদরে মোড়া সেই অ্যান্টার্কটিকার পশ্চিম প্রান্ত শনিবার ফের অন্ধকারাচ্ছন্ন। সৌজন্যে সূর্যের পূর্ণগ্রাস। এ বছরের শেষ সূর্যগ্রহণ হল শনিবার। অ্যান্টার্কটিকা-সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা গিয়েছে এই পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস। তবে ভারতের কোথাও তা দেখা সম্ভব হয়নি।

নাসার ক্যামেরায় ধরা পড়েছে সূর্যের পূর্ণগ্রাস। নাসা জানিয়েছে, ভারতীয় সময় শনিবার বেলা ১০.৫৯ মিনিটে শুরু হয় সূর্যের গ্রহণ। বেলা ১২টা ৩৩ মিনিট থেকে শুরু হয় পূর্ণগ্রাস। দুপুর ১টা ৪ মিনিটে পূর্ণগ্রাসের মাহেন্দ্রক্ষণ। পূর্ণগ্রাস শেষ হয় দুপুর ১টা ৩৪ মিনিটে। পূর্ণগ্রাস সবচেয়ে ভাল ভাবে দেখা গিয়েছে পশ্চিম অ্যান্টার্কটিকায়। এ ছাড়াও সূর্যের খণ্ডগ্রাস দেখা গিয়েছে দক্ষিণ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিকার বাকি অংশে। এ বছরে সূর্যের শেষ গ্রহণ আংশিক ভাবে দেখা গিয়েছে সেন্ট হেলেনা দ্বীপ, নামিবিয়া, লেসেথো, দক্ষিণ জর্জিয়া, স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ, ক্রোজেট দ্বীপপুঞ্জ, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, চিলি, নিউজিল্যান্ড থেকেও।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top