News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: প্রাকৃতিক দুর্যোগের মতো সঙ্কটে সর্বদা অগ্রণী ভূমিকায় নৌবাহিনী : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: প্রাকৃতিক দুর্যোগের মতো সঙ্কটে সর্বদা অগ্রণী ভূমিকায় নৌবাহিনী : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): ডিসেম্বর মাসের ৪ তারিখ নৌবাহিনী দিবস। বছরের পর বছর ভারতের উপকূল রক্ষা করে চলেছে নৌবাহিনী। নৌবাহিনী দিবসে ভারতীয় নৌ বাহিনীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ভারতীয় নৌবাহিনীর দৃষ্টান্তস্বরূপ অবদানের জন্য আমরা গর্বিত। আমাদের নৌবাহিনীর আধিকারিকরা প্রাকৃতিক দুর্যোগের মতো সঙ্কট পরিস্থিতি প্রশমনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”

৪ ডিসেম্বর নৌবাহিনী দিবস পালিত হয় ভারতে। এই দিনটিকে নৌ দিবস হিসেবে বেছে নেওয়ার কারণ হল ১৯৭১ সালের ৪ ডিসেম্বরের একটি ঘটনা। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনী আক্রমণ করেছিল পাকিস্তানের করাচি বন্দরের ওপর। সেই আক্রমণে বীরত্ব আর সাফল্যের পরিচয় দিয়েছিল ভারতীয় নৌবাহিনী। সেই সাফল্যের স্মৃতিতে এই দিনটি পালিত হয়ে আসছে নৌ দিবস হিসেবে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top