অটোয়া, ৪ ডিসেম্বর (হি.স.): ওমিক্রন আতঙ্ক ক্রমেই বাড়ছে কানাডায়। কানাডায় করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রন-এ সংক্ৰমিতের সংখ্যা বেড়ে হল ১৫। ওমিক্রন-এর বাড়বাড়ন্তের মধ্যে কানাডার স্বাস্থ্য কর্তাদের শঙ্কা, দেশে আবারও বাড়তে পারে অসুস্থতার প্রবণতা। ফলে যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ‘কন্ট্যাক্ট ট্রেসিং’ চলছে।
গত সপ্তাহেই কানাডা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, আমেরিকা ছাড়া সমস্ত দেশ থেকে আকাশপথে কানাডায় আসা মানুষজনকে কোভিড-১৯ পরীক্ষা করতেই হবে এবং দক্ষিণ আফ্রিকা থেকে ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এত কিছুর পরও কানাডায় ছড়িয়ে পড়ছে ওমিক্রন প্রজাতি। ১৫ থেকে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Omicron infection: কানাডায় ওমিক্রনে সংক্রমিত বেড়ে ১৫, চিন্তার মধ্যে স্বাস্থ্য কর্তারা
Releated Posts
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















