News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: নিউইয়র্কে আরও ৫ জনের শরীরে মিলল ওমিক্রন, আমেরিকায় বাড়ছে চিন্তা
Image

Omicron: নিউইয়র্কে আরও ৫ জনের শরীরে মিলল ওমিক্রন, আমেরিকায় বাড়ছে চিন্তা

নিউইয়র্ক, ৩ ডিসেম্বর (হি.স.): আমেরিকায় ধীরে ধীরে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। নিউইয়র্কে আরও ৫ জনের শরীরে ওমিক্রন রূপের হদিশ মিলেছে। নিউইয়র্কে নতুন করে ৫ জন ওমিক্রন প্রজাতিতে সংক্রমিত হওয়ার পর আমেরিকায় ওমিক্রন-এ এখনও পর্যন্ত মোট ৮ জন সংক্রমিত হয়েছেন। শুক্রবার নিউইয়র্ক স্টেটের গভর্নর টুইট করে জানিয়েছেন, “নিউইয়র্কে ওমিক্রন-এ ৫ জন আক্রান্তের হদিশ মিলেছে। আতঙ্কের কিছু নেই। আমরা জানতাম এই প্রজাতি আসছে, এবং ছড়িয়ে পড়া রুখতে আমাদের কাছে সরঞ্জামও রয়েছে। টিকা নিন, মাস্ক পরুন।”
শুধুমাত্র নিউইয়র্কেই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৫ জন। আমেরিকায় এই সংখ্যা ৮। আমেরিকায় মিনেসোটা, কলোরাডো, ক্যালিফোর্নিয়াতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের নতুন এই প্রজাতি। দক্ষিণ আফ্রিকায় সর্বপ্রথম হদিশ মিললেও, ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন প্রজাতি। করোনার এই নতুন রূপকে ঘিরে বিশ্বজুড়ে এখন আতঙ্ক বিরাজমান।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top