News Flash

  • Home
  • Uncategorized
  • Drinking water : তেলিয়ামুড়ার পাহাড়ি এলাকায় পানীয় জলের সংকট
Image

Drinking water : তেলিয়ামুড়ার পাহাড়ি এলাকায় পানীয় জলের সংকট

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ ডিসেম্বর৷৷ শুখা মরসুমের শুরুতেই পাহাড়ি এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে৷সংকট মোকাবেলায় প্রশাসনকে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার দাবি উঠেছে৷ সুখা মরসুম শুরু হতেই গ্রাম পাহাড়ে বসবাসকারী মানুষদের মধ্যে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে৷ কারণ একটাই পানীয় জলের তীব্র সংকট৷ এ সংকট দূরীকরণে অনেক সময় সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেয় ,আবার অনেক জায়গায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় না প্রশাসন৷


এমনই একটি প্রত্যন্ত এলাকা রয়েছে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের নোনা ছড়া এডিসি ভিলেজের হামপাইলা এলাকা৷তেলিয়ামুড়া শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার চড়াই উতরাই পাহাড়ি পথ অতিক্রান্ত করে যেতে হয় মুঙ্গিয়াকামি ব্লকের নোনাছড়া এডিসি ভিলেজের হাম পাইলা এলাকায়৷ বর্তমানে ওই এলাকায় কুড়িটি উপজাতি রিয়াং সম্প্রদায়ের বসবাস৷ প্রত্যেক পরিবার জুমচাষ কিংবা বনের লতা পাতার উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে যুগের পর যুগ ধরে৷ ওই এলাকায় বসবাসকারী উপজাতি গিরিবাসীদের অন্যান্য মৌলিক সমস্যা কথা না তুলে ধরলেও বিশুদ্ধ পানীয় জলের জন্য যে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় তা এককথায় বলা চলে৷ যদিও বর্তমানে গাড়ির মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে৷ তারপরেও কিন্তু সমস্যার সমাধানকল্পে ঘাটতী রয়ে যাচ্ছে৷
অনেক সময় ওই এলাকায় গাড়ির মাধ্যমে পানীয় জল পৌঁছলেও ছড়া কিংবা গর্তে জমে থাকা জলের উপর নির্ভর করতে হয়৷ তাও আবার কয়েকশো ফুট গভীর পাহাড়ের নিচে ছড়া কিংবা পাথর চোষা জল সংগ্রহ করে আনতে হয়৷ আর এই অপরিশ্রুত পানীয় জল পান করে জল বাহিত নানা রোগে আক্রান্ত হতে হচ্ছে৷ কচিকাঁচা শিশুসহ বয়োজ্যেষ্ঠরা এই অপরিশ্রুত পানীয় জল সংগ্রহ করে স্নানের জন্য৷ অনেক সময় সেই জল থেকে খাবারের জলের ব্যবস্থা হচ্ছে৷


এদিকে এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষকে যেন বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করে দেওয়া হয় সেই দাবি উঠেছে৷ এখন দেখার বিষয় মুঙ্গিয়াকামি ডিডব্লিউ এস দপ্তর থেকে মুঙ্গিয়াকামি ব্লকের নুনাছড়া এ ডি সি ভিলেজের হাম পাইলা এলাকায় পানীয় জলের ব্যবস্থা গ্রহণ করতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে৷ তবে ওই এলাকায় বসবাসকারী জনজাতি গিরিবাসীদের একমাত্র দাবি সরকার যেন তাদের পানীয় জলের সমস্যা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top