News Flash

  • Home
  • Uncategorized
  • Santwana Chakma : শান্তিরবাজার পুর পরিষদের নবনির্মিত ভবনের উদ্ভোধন করলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা
Image

Santwana Chakma : শান্তিরবাজার পুর পরিষদের নবনির্মিত ভবনের উদ্ভোধন করলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ ২০০৯ সালের ১৮ই জুন শান্তির বাজার নগর পঞ্চায়েত হিসাবে ঘোষনাহয়েছিলো৷ পরবর্তী সময় ২০১৫ সালের ৩রা জুলাই শান্তির বাজারকে পুর পরিষদ হিসাবে ঘোষনা করাহয়েছে৷ বিগতদিনে শান্তির বাজার সুগারমিল এলাকায় পুরপরিষদ অফিসছিলো৷ বর্তমানে শান্তির বাজার পোষ্টফিস সংলগ্ণ এলাকায় ২ কোটি ৫২ লক্ষ টাকা টেন্ডারের মাধ্যমে নতুন ভবনের নির্মান করাহয়েছে৷ শান্তির বাজার পুরপরিষদ এলাকায় ১৫ হাজার ২৮৫ জন সদস্যসংখ্যা রয়েছে৷ যারমধ্যে পরিবার সংখ্যা ৩৪৬৪৷


শান্তির বাজার পুর এলাকায় ৫ ম ডিপিআর এর মাধ্যমে ২২৭৭ জন বেনিফিসারীক ঘর দেওয়াহয়েছে৷ যারমধ্যে ১৭০৮ টি ঘরের কাজ শুরু হয়েছে এবং ১৩১২ টিঘরের কাজ সমাপ্তিহয়েছে৷ সবকিছু মিলিয়ে শান্তির বাজার পুরএলাকার উন্নয়নের আরেকধাপ এগিয়েনিয়ে যাবার লক্ষ্যে পুর পরিষদের নতুনভবনের শুভ উদ্ভোধন করাহয়৷ মঙ্গলবার প্রদীপ প্রজ্বলন, ফিতাকেটে ও ফলক উন্মোচনের মধ্যদিয়ে নতুনভবেন শুভউদ্ভোধন করেন ত্রিপুরার নগর উন্নয়ন, সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা৷ উদ্ভোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন ৩৬ শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদরিয়াং, দক্ষিনজেলার জেলাশাসক সাজু বাহিদ এ , শান্তির বাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, দক্ষিন জেলার জেলা সভাধিপতি কাকলীদাস দত্ত, জেলার জেলা সহ সভাধিপতি বিভিষন চন্দ্রদাস, বগাফাব্লকের বি এস সি চেয়ারম্যান গৌরিশঙ্কর রিয়াং সহ অন্যান্যরা৷

অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে মন্ত্রী সান্ত্বনা চাকমা জানান বর্তমানে রাজ্যসরকার লোকজনদের উন্নয়নস্বার্থে বিপুল পরিমনে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরদিয়েছে এবং আগামীদিনেও দেওয়াহবে৷ এরমধ্যে দেখাযাচ্ছে ঘর দেওয়ার পর রাজ্যের সবকয়টি জায়গায় ইট, বালি, রড ও সিমেন্টের দাম বৃদ্ধী পেয়ছে৷ কিছুসংখ্যক অসাধুব্যাবসায়ী নিজখেয়ালখুশি মতো দামরাখছে৷ তাই এইবিষয়ে জেলাশাসকে লক্ষ্যরাখার জন্য বিশেষ আহববানজানানোহয়৷ যাতেকরে ব্যাবসায়ীর ক্ষতিনাহয় ও বেনিফিসারীদেরও ক্ষতিনাহয় তারদিকে লক্ষ্যরাখতেহবে জানান মন্ত্রী সান্ত্বনা চাকমা৷ অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে মন্ত্রী সান্ত্বনা চাকমা রাজ্যসরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাসকলের সামনেতুলেধরেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top